Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:  প্রায় একমাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাটানোর পর,বর্তমানে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। মিয়ামিতে তারা খুবই ভালো সময় কাটাচ্ছেন। ঘটনাক্রমে কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি ও রয়েছেন মিয়ামিতে। বর্তমানে তিনি খেলছেন মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টির আগে মার্কিন সফর নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটাররা।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।শেষ ম্যাচটিতে ভারত সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে লডাইয়ে রয়েছে। সিরিজের স্কোরলাইন ২-১।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটিতে হার্দিক পান্ডের টিমের ক্রিকেটাররা আমেরিকা সম্পর্কে তাদের ধারনা সম্পর্কে কথা বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রকে বনর্না করতে গিয়ে হার্দিক পান্ডে স্বপ্ন শব্দটি যোগ করেছেন। ইউএসএ এমন একটি জায়গা যেখানে সারা বিশ্বের লক্ষ,লক্ষ লোক তাদের শ্রেনী, ধর্ম,লিঙ্গ,বর্ন নির্বিশেষে দেশে সাফল্য এবং অর্থ উপার্জন করে। ‘আমেরিকান ড্রিম’-এ আসার এবং বেঁচে থাকার স্বপ্ন দেখে।

‘‘আমেরিকা? আমি মনে করি প্রচুর মানুষের স্বপ্ন‘’ পান্ডে বলেছিলেন।

পেসার আর্শদ্বীপ সিংয়ের আমেরি্কা নিয়ে ধারণা হল ‘‘মিয়ামি শপিং।’’

‘‘লাইফ স্টাইল আমার খুবই ভালো লাগে’’ বলেছেন যশস্বী জয়সওয়াল।

যুজবেন্দ্র চাহালের পছন্দ, অ্যাকশন অ্যাডভেঞ্চার ভিডিও গেম সিরিজ। এই সিরিজের অনেক গেম মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কাল্পনিক শহর ভিত্তিক।

স্পিনার কুলদীপ যাদব, বলেছেন আমেরিকার নাম শুনলেই আমার লিওনেল মেসির কথা মনে পড়ে।

সম্প্রতি মেসি মেজর সকার লিগের পক্ষ থেকে মেসি দুর্দান্ত গোল করেছেন চলতি লিগে।

ইউএসএ বলতে আত্মীয়-স্বজনদের কথা মনে পড়ে।‘‘ আমি একজন পাঞ্জাবী। প্রচুর আত্মীয় আছে এখানে। তাই এটাই আমার মাথায় আগে আসে।‘‘বলেছেন ব্যাটার শুভমন গিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *