বিরাট কোহলি
অলস্পোর্ট ডেস্ক: আজকের দিনেই প্রথম অভিষেক হয়েছিল তাঁর। দেখতে দেখতে ১৫টা বছর কাটিয়ে দিলেন তিনি ক্রিকেট জগতে। সে আর কেউ নন তিনি হলেন বিরাট কোহলি । শুরুটা করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। তারপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সেই থেকে ১৫ বছর ধরে রাজত্ব করছেন ক্রিকেটের মাঠে।
২০০৮-এর ১৮ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেটি ছিল ওডিআই সিরিজ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে তিনি জায়গা করে নেন ভারতের সিনিয়র দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেই তিনি গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। সম্প্রতি তিনি যাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। প্রথম সিরিজে বিরাট ১৫৯ রান করেন। পাঁচ ম্যাচে তিনি গড়ে ৩১.৮০ রান করেন।
বছরের পর বছর অনুশীলন করে তিনি নিজেকে সব ধরনের ফর্ম্যাটে খেলার উপযোগী করে তোলেন। তাঁর সময়ে তিনি সেরা চারজন ব্যাটারের তালিকায় নিজেকে নিয়ে যান। সেই ‘ফ্যাব ফোর’-এ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুটের সঙ্গে ছিলেন বিরাট কোহলি।
২০১১-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে তাঁর অভিষেক হয়। পাঁচ ইনিংসে তিনি মোট ৭৬ রান করেন। এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে তিনি ভারতের হয়ে ১১১টি টেস্ট খেলেছেন।
অধিনায়ক হিসাবে বিরাট কোহলি টেস্টে ভারতীয় দলকে আলাদা জায়গায় নিয়ে গিয়েছেন। তিনি ৬৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৪০টি জিতেছেন, ১৭টিতে হেরেছেন এবং ১১টি ম্যাচ ড্র করেছেন। বিরাটের নেতৃত্বে ভারত টেস্টে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে।
সব ধরনের ফর্ম্যাটেই তিনি নিজের সেরাটা দিয়েছেন। তাই তিনি সবার থেকে আলাদা।অভিষেকের পর থেকে বিরাট সবধরনের ফর্ম্যাট মিলিয়ে মোট ৫০১টি ম্যাচ খেলেছেন। যেখানে তাঁর মোট রান ২৫,৫৮২। তার মধ্যে রয়েছে ১৩১টি অর্ধশতরান। ৭৬টি শতরান করেছেন তিনি। মোট সাত বার দ্বিশতরান করেছেন। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে বিরাট ২৫৩৩টি বাউন্ডারি মেরেছেন। ম্যাচের সেরা হয়েছেন ৬৩ বার। সিরিজ় সেরা হয়েছেন ২০ বার। আইসিসি টুর্নামেন্টে ২৮২০ রান করেছেন তিনি। ২৫টি অর্ধশতরান এবং ১০বার ম্যাচের সেরা হয়েছেন তিনি।
২০১১-এর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতীয় দলে ছিলেন। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছিলেন ভারতীয় দলে থেকে। অধিনায়ক হিসাবেও তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। কিন্তু তাঁর নেতৃত্বে ভারতীয় দল একবারও আইসিসি ট্রফি জিততে পারেনি।
অধিনায়ক হওয়ার পর বিরাট নিজের খেলার আরও বেশি উন্নতি করেছেন। এই ১৫ বছরের মধ্যে অধিনায়ক হিসাবে তিনি ১২,৮৮৩ রান করেছেন। ৪১টি শতরান, সাতটি দ্বিশতরান করেছেন। অধিনায়ক থাকাকালীন বিরাট ২৭ বার ম্যাচের সেরা এবং ১২ বার সিরিজ় সেরাও হয়েছেন।
সব রকমের ফর্ম্যাটে তিনি সবসময় নিজেকে প্রস্তুত রাখেন। এই জন্যই তিনি সব ব্যাটসম্যানদের থেকে আলাদা। মাঝে তাঁর কেরিয়ারে গতিতে কিছুটা খড়া এলেও তিনি আবার ফর্মে ফিরে এসে নিজেকে প্রমাণ করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
