Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ শুরু হতে বাকি আর ১১ দিন । ইতিমধ্যেই বেশিরভাগ দল তাঁদের ফাইনাল প্রস্তুতি সেরে ফেলেছে। তাঁর আগেই এই টুর্নামেন্টের মানসিক প্রস্তুতি নিতে আগুনের ওপর দিয়ে হাঁটলেন বাংলাদেশের তারকা ওপেনার মহম্মদ নাইম শেখ। এশিয়ার দলগুলোর জন্য ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর আগে নিজেদের পরীক্ষা করে নেওয়ার এটা একটা বড় সুযোগ।

এশিয়া কাপের জন্য সব দেশের খেলোয়াড়রা যখন নিজেদের মত করে অনুশীলনে ব্যস্ত, তখন বাংলাদেশের তারকা ওপেনার নাইম শেখকে দেখা গেল আগুনের ওপর দিয়ে হাঁটতে। এই ভিডিও বাংলাদেশ টাইগার্স এবং রংপুর রাইডার্স-এর সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিজের টুইটারে ভাগ করে নিয়েছেন।

গত বছর বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। তাই এবারের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে খেলা হবে। ৩০ অগস্ট পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান-নেপাল। এই টুর্নামেন্টে সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে ভারত বনাম পাকিস্তান। বহু প্রতীক্ষিত এই ম্যাচ হবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায়। এই একই ভেন্যুতে গ্রুপ পর্বে ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-নেপাল।

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। বাকি পুরো টুর্নামেন্টের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ফাইনাল।

এশিয়া কাপ ২০২৩-এ দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দু’দল শেষ চারের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর স্টেজে প্রতিটা দল একে অপরের সঙ্গে খেলবে। এরপর সুপার ফোর-এর সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *