Cart Total Items (0)

Cart

All Sports
উইম্বলডন ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: সিনসিনাটি ওপেন-এ টেলর ফ্রিৎজকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। দুই সেটে ম্যাচের ফল ৬-০, ৬-৪। নোভাকের বিধ্বংসী ফর্মের সামনে দাঁড়াতেই পারেননি আমেরিকার সেরা টেনিস প্লেয়ারদের মধ্যে অন্যতম টেলর ফ্রিৎজি।

অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে যোগ্যতা অর্জন করা পুরসেলকে হারাতে ভালই বেগ পেতে হল কার্লোস আলকারাজকে। প্রথম সেটে আলকারাজ হেরে যান পুরসেলের কাছে। পরে যদিও খেলা দখল নিয়ে নেন সদ্য উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ। খেলার ফল আলকারাজের পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪।

সার্বিয়ান তারকা জকোভিচ বলেন, ‘‘আমি আমার শুরুতে কোনও ত্রুটি রাখিনি। যদিও দ্বিতীয় সেটের শুরুতে আমি কিছুটা ভুল করে ফেলেছিলাম। কিন্তু যখন সেট ২-৪ গেমে চলে গিয়েছিল সেখান থেকেই আমি আবার খেলায় ফিরে এসেছি। তারপর থেকে আমি চারটি গেমে আমার সেরাটা দিয়ে খেলেছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমি যখন কোর্টে থাকি তখন আমার খুব ভাল লাগে। আশা করি এই একই ছন্দ থাকবে আমার পরের ম্যাচগুলোতে।’’ এরপরের ম্যাচে জকোভিচ নামবেন জার্মানির আলেকজান্ডার জেভেরেভের বিরুদ্ধে। ২০২১-এর সিনসিনাটি চ্যাম্পিয়ন জেভেরেভ, ফ্রান্সের আদরিনা মান্নারিনোকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দেন।

পুরসেলের বিরুদ্ধে আলকারাজকে ভালই বেগ পেতে হয়েছিল। প্রথম সেট হেরেও গিয়েছিলেন তিনি। ম্যাচ জয়ের পর আলকারাজ বলেন, ‘‘আজকের ম্যাচ খুবই কঠিন ছিল। ও খুব ভাল সার্ভ করছিল। ও নেটে খুব ভাল খেলেছে। মাঝে হারিয়ে গেলেও আমি আবার খেলায় ফিরে এসেছিলাম। তাই আমি জিততে পেরেছি।’’ সেমিফাইনালে আলকারাজ মুখোমুখি হতে চলেছেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *