Cart Total Items (0)

Cart

All Sports
নেইমার জুনিয়র

অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা ফুটবলার, নেইমার শনিবার আল-হিলালে ভক্তদের কাছে সৌদি প্রো লিগের নতুন প্লেয়ার রূপে আত্মপ্রকাশ করবেন। ৩১ বছর বয়সী এই অসাধারণ ফরোয়ার্ডকে রিয়াদের আল-হিলালের ৬৮,০০০ আসন বিশিষ্ট স্টেডিয়ামে স্বাগত জানানো হবে। সঙ্গে অন্য দুই নবাগত প্লেয়ার ব্রাজিলের ম্যালকম এবং মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোউকেও স্বাগত জানাবে সৌদি প্রো লিগের এই দল। সৌদির দল আল হিলালের সঙ্গে নেইমারের বিশাল অঙ্কের চুক্তির খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিশ্ব ফুটবলের তারকারা যে এই মুহূর্তে সৌদিকেই বেছে নিচ্ছে তা আবার প্রমান হল।

২০১৭-তে নেইমার বার্সেলোনা ছেড়ে কাতারের মালিকানাধীন দল প্যারিস সেন্ট-জার্মেইন-এ ২২২ মিলিয়ন ইউরোর (ডলারে ২৪২ মিলিয়ন) বিশ্ব-রেকর্ড ফি-তে যোগদান করেছিলে‌ন। মোট ১৭৩টি ম্যাচে ১১৪টি গোল করেছেন তিনি চোট থাকা সত্ত্বেও।

তিনি সৌদি আরবে প্রতি মরসুমে ১০০ মিলিয়ন ইউরো উপার্জন করবেন, ঘনিষ্ঠ একটি সূত্র অনুসারে, এদিকে পিএসজিও চুক্তিতে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি হিসেবে পাবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন জানুয়ারিতে আল-নাসেরে যোগ দিয়েছিলেন সেখানে তিনি আড়াই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি করেন।

জুন মাসে রিয়েল মাদ্রিদের সুপারস্টার করিম বেঞ্জেমা আল-ইত্তিহাদের জন্য একটি বড়ো নাম ছিল। এরপর রিয়াদ মাহরেজ, সাদিও মানে, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, জর্ডন হেন্ডারসন এবং অন্যান্যরাওোগ দেন এই ক্লাবে।

বর্তমানে ট্রান্সফার উইন্ডোতে আল-হিলাল হল বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ব্যয়কারী ক্লাব। চেলসির পরই রয়েছে হিলাল। এবং চারটি সৌদি দল – আল-হিলাল, আল-নাসর, আল-আহলি এবং আল-ইত্তিহাদ, প্রায় ৫৬০ মিলিয়নেরও বেশি ইউরো ব্যয় করেছে প্লেয়ার ট্রান্সফারের পিছনে, ট্রান্সফারমার্কেট ডট কম (Transfermarkt.com)-এর খবর অনুযায়ী।

এই চারটি ক্লাব পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন, একটি সার্বভৌম ক্লাব, যা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদির অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য এবং সবার কাছে নিজেদের পরিচিতি পৌঁছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।

তবে দুই বিশ্বখ্যাত তারকা সৌদির প্রস্তাব প্রত্যাহার করেছেন এই যাত্রায়। তাঁরা হলেন লিওনেল মেসি, যিনি ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন এবং তাঁর প্রাক্তন পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে, যিনি আল-হিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছিলেন বলে জানা যায়।

চেলসির প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর মাইকেল এমেনালো বর্তমানে সৌদি লিগের ফুটবল ডিরেক্টর এবং রোমার কোচ হোসে মরিনহো সৌদির মাহদ স্পোর্টস অ্যাকাডেমির বোর্ডে যুক্ত হয়েছেন।

পর্তুগালের জর্জ জেসুস আল-হিলাল দলের কোচ হয়েছেন। এবং দলে সম্প্রতি ইউরোপ থেকে পাঁচজন আন্তর্জাতিক খেলোয়াড় রয়েছেন। তাঁরা হলেন রুবেন নেভেস, সার্জেজ মিলিনকোভিক-সাভিক, কালিদউ কৌলিবালি, ম্যালকম এবং বুনোউ।

আল-হিলাল সৌদি আরবের অন্যতম শীর্ষ একটি ক্লাব। চারবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রয়েছে তাদের ঝুলিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *