Cart Total Items (0)

Cart

All Sports India
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচীতে ইতিমধ্যেই বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। তবে এবার মনে করা হচ্ছে ফিক্সচারে আবারও পরিবর্তিত হতে পারে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিসিসিআইকে এদিন জানিয়েছে, পরপর দু’দিন হায়দরাবাদে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে তাদের জন্য। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ অক্টোবর নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ রয়েছে এবং তার পরের দিনই অর্থাৎ ১০ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

হায়দরাবাদ পুলিশ দু’টি খেলার মধ্যে কোনও সময়ের ব॥বধান না থাকা নিয়ে নিরাপত্তাজনিত কারণে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে দ্বিতীয় দিনের পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে ঝুঁকি থাকতে পারে বলে দাবি হায়দরাবাদ কর্তৃপক্ষের। কারণ, ম্যাচটি প্রাথমিকভাবে ১২ অক্টোবর হওয়ার কথা ছিল কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি ১৪ অক্টোবরে স্থানান্তরিত করা হয়েছে। যার ফলে পাকিস্তান দলকে দু’টি ম্যাচের মধ্যে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিকে এগিয়ে আনা হয়েছিল।

গুজরাতে নবরাত্রি উৎসবের প্রথম দিন ভারত-পাকিস্তানের ম্যাচটি হওয়ার ছিল। কিন্তু গুজরাত পুলিশ বিসিসিআইকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এবং সেই অনুযায়ী বিশ্বকাপের সময়সূচীতে পরিবর্তন করা হয়। এদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে ১২ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ডের যে ম্যাচটি হওয়ার ছিল, সেখানেও গুজরাতের মতো পরিস্থিতির দেখা দিয়েছে। কলকাতায় সেদিন কালিপুজো হওয়ায় ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা পুলিশ এবং তার ফলে ১১ নভেম্বরে ম্যাচটি এগিয়ে নিয়ে আসা হয়েছে।

ভারতীয় ক্রিকেট দল ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শেষ করবে। বিশ্বকাপের টিকিট আনুষ্ঠানিকভাবে ২৫ অগস্ট থেকে বিক্রি শুরু হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *