Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য বহুল প্রতীক্ষিত ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হল সোমবার। আগেই ঠিক ছিল এদিন দিল্লিতে বিসিসিআই-এর বৈঠকেই আলোচনা হবে এশিয়া কাপের ভারতীয় দল নিয়ে। এবং আলোচনা শেষে তা ঘোষণা করা হবে। সেই মতই দল ঘোষণা করে দিলেন নির্বাচকরা। প্রত্যাশা মতই এদিন বিসিসিআই-এই দল নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এশিয়া কাপের এই দল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখান থেকেই কম-বেশি বেছে নেওয়া হবে বিশ্বকাপ ২০২৩-এর দল। সেটা মাথায় রেখেই এই দল নির্বাচন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যেই ভারতীয় দলের জন্য সুখবর চোট সারিয়ে এশিয়া কাপ দলে ফিরলেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। এক তো দলের দুই র্নিভরযোগ্য ব্যাটসম্যানের ফেরা সঙ্গে এতদিন সব বড় সমস্যা হয়ে দেখা দেওয়া দলের ব্যাটিংয়ের চার নম্বর পজিশন। রাহুল ও শ্রেয়াসের প্রত্যাবর্তনে সেই সমস্যা থেকে যে ভারতীয় দল মুক্তি পাবে তা নিয়ে কোনও সমস্যা নেই। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দুই তারকা প্লেয়ার কোনও প্রতিযোগিতামূলক র্টুর্নামেন্ট না খেলেই সরাসরি খেলবে এশিয়া কাপে। দলে সঞ্জু স্যামসনকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ড্যে (সহঅধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন (ব্যাক আপ)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *