Cart Total Items (0)

Cart

All Sports
দীনেশ কার্তিক

অলস্পোর্ট ডেস্ক: এক ছাদের তলায় বছরের পর বছর ভালবাসায় কাটিয়ে দেওয়ার মূলমন্ত্র ঠিক কী তা আজও কেউ আবিষ্কার করতে পারেননি। এক এক জনের জীবন কাটে এক এক ফর্মূলায়। আর ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক-এর ফর্মূলা যে একটু আলাদা হবে তা নিয়ে কোনও সন্দেহই নেই। আট বছরের বিবাহ বার্ষিকীতে তারই খোলসা করলেন তিনি। স্ত্রী দীপিকা পাল্লিকলকে বিবাহ জীবনের আট বছরে শুভেচ্ছা জানাতে গিয়ে দীনেশ কার্তিক লিখলেন, একে অপরের ভুল ভ্রান্তির সঙ্গে মানিয়ে নিয়ে ভালবাসায় থাকাটাই আসল। এক কথায় বড় সত্যি এটাই। আলাদা আলাদা যে ভুলগুলো ধরা পড়ে না তা এক সঙ্গে থাকার সময় সামনে চলে আসে। আর সেই সবকে মানিয়ে নিতেই হিমশিম খায় যে কোনও কাপল। আর সেটা মানিয়ে নিতে পারলেই কেল্লাফতে। যেটা ইতিমধ্যেই করে ফেলেছেন এই ক্রীড়াবিদ কাপল।

২০১৫-তে বিখ্যাত স্কোয়াশ খেলোয়াড় দীপিকা-কার্তিক বিয়ে সেরে ফেলেন। দীপিকা, কার্তিকের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ছেড়ে যাওয়ার পর কার্তিকের জীবনে আসেন তিনি। কঠিন সময় কাটিয়ে সত্যিকারের ভালবাসাকে খুঁজে পান দীনেশ। তার পর থেকে চলছে জীবন। একে অপরকে সামলেই এগিয়ে চলেছেন তাঁরা। এদিন টুইেঁ দীপিকার উদ্দেশ্যে মজার অথচ মিষ্টি পোস্ট করে তিনি বলেন, ‘‘একে অপরের ‘ননসেন্স’ (ভুলত্রুটি) নিয়ে বছরের পর বছর ধরে বেঁচে থাকাই হল সত্যি ভালবাসা। শুভ ডিকে-ডিপি-র দিন।“

এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে এখন ‘দ্য হান্ড্রেড’-এর এই মরশুমের ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা যাচ্ছে। টুইটারে তাঁকে হামেশাই সক্রিয় থাকতে দেখা যায়। দীর্ঘদিন ফর্মে না থাকার জন্য জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। ভবিষ্যতে দল নির্বাচকদের ভাবনাতেও তিনি নেই বলেই মনে করা হচ্ছে। গত বছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।

৩৮ বছরের এই ক্রিকেটার ২০২৩ আইপিএল-এও ভাল খেলতে করতে পারেননি। আইপিএল-এর এই মরশুমে তিনি  ১৪০ রান করেন। তাঁর রান রেট ছিল ১১.৬৭। রিপোর্টে ইঙ্গিত পাওয়া গিয়েছে আগামী মরশুমে আরসিবি থেকে বাদ পড়তে হতে পারে তাঁকে।

কার্তিক তাঁর আইপিএল কেরিয়ারের মোট ২৪২টি ম্যাচ খেলেছেন এবং ৪৫২৬ রান করেছেন। গড়ে তাঁর রান রেট ২৫.৮১। আইপিএল-এ তিনি মোট ২০টি অর্ধশতরান করেছেন এবং সর্বোচ্চ রান ৯৭।

জাতীয় দলের হয়ে তিনি ২৬টি টেস্ট, ৯৪টি ওডিআই এবং ৫৬টি টি২০ খেলেছেন। সব ফর্ম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে ৩০০০-এর বেশি রান রয়েছে।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *