Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: অতিপ্রতিক্ষিত এশিয়া কাপ ২০২৩ দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার দিল্লিতে দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে সিনিয়র নির্বাচক কমিটি আলোচনায় বসেছিল। আলোচনার পর বেছে নেওয়া হয় দল। এর পর সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মা। দল ঘোষণা পর বেশ কিছু প্রশ্নও উঠে আসে তাঁদের সামনে। যদিও সেই সব প্রশ্ন নিজের ঢঙেই সামলালেন অধিনায়ক ও নির্বাচর প্রধান।

এশিয়া কাপের আগে সব থেকে বড় প্রশ্ন দলের চার নম্বর ব্যাটার কে হবেন? দল ঘোষণার পর সেই প্রশ্ন এখনও উঠছে কারণ চার নম্বরে ব্যাট করার মতো এই দলে এখন রয়েছেন একাধিক প্লেয়ার। সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হল রোহিত শর্মাকে।

তিনি বলেন, “ওপেনাররা তাদের যার যার জায়গায় ব্যাট করবে, তিন নম্বরও একই থাকবে, জায়গাটি নির্দিষ্ট (বিরাট কোহলির জন্য)। কেএল রাহুল চোটের আগে পাঁচ নম্বরে ব্যাট করছিলেন। তিনি এশিয়া কাপে একই কাজ করবে, হার্দিক পাণ্ড্যে ছয় নম্বরে ব্যাট করবে। যেখানে রবীন্দ্র জাদেজার জন্য সাত নম্বর। খেলোয়াড়রা চার এবং পাঁচ নম্বরে কিছুটা রদবদল করতে পারে। সেটা নিয়ে কোনও সমস্যা নেই, দলের সেই ফ্লেক্সিবিলিটি থাকা গুরুত্বপূর্ণ।”

“যখন আমরা ওয়ানডে দলে আসি তখন তরুণদের ব্যাটিং পজিশনের কোনও নির্দিষ্ট অবস্থান ছিল না। আমার ব্যাটিং পজিশন দেখুন আমি যখন শুরু করেছি, আমি ওপর থেকে নিচ পর্যন্ত ব্যাটিং করেছি। প্রত্যেক তরুণই তাদের কেরিয়ারের শুরুতে উপর থেকে নিচে ব্যাট করেছে। এমন নয় যে ওপেনারকে আমরা আট নম্বরে পাঠাব বা উল্টো। আমরা এমন পাগলামি করি না (ইয়ে পাগলপন্থি হাম নেহি করতে হ্যায়)। দলের জন্য কিছুটা পরিবর্তন করা গুরুত্বপূর্ণ,” তিনি যোগ করেছেন।

“এটা শুধু একটি পজিশন নিয়ে নয়…সব পজিশনই গুরুত্বপূর্ণ। লাইন ধরে আমাদের চোট রয়েছে এবং সেই কারণেই আমাদের সেই চাপ সামলানোর দরকার ছিল। আমাদের চিন্তা করতে হবে কোন কম্বিনেশন উপযুক্ত। সব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই,’’ সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *