অলস্পোর্ট ডেস্ক: এএফসি কাপ প্রিলিমিনারি পর্বে মোহনবাগান পর পর দুই ম্যাচে দাপটের সঙ্গে জিতে গ্রুপ পর্বে পৌঁছে গিয়েছিল আগেই। বৃহস্পতিবার ছিল গ্রুপ পর্বের ড্র। এ দিন এএফসি কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল। প্রত্যাশামতোই এএফসি কাপের গ্রুপ পর্বে ওড়িশা এফসি, বসুন্ধরা কিংস ও মাজিয়া এসআরসি-র সঙ্গে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা রয়েছে ‘ডি’ গ্রুপে।
মোট ৩৬টি দলকে ন’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের খেলাগুলি চলবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের পরে সেরা দল মার্চে ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেই পর্বে জিতলে ইন্টার জোনাল ফাইনাল এবং সে ম্যাচে জিতে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকছে।

গত বার গ্রুপ পর্বে গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে তৎকালীন এটিকে মোহনবাগান। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। এ বারের লড়াইও বেশ কঠিন।
তবে প্রথম থেকেই মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলে এসেছেন, তাঁর কাছে এই মরসুমে সব থেকে গুরুত্বপূর্ণ এএফসি কাপ। যে কারণে ডুরান্ডে ডার্বিতে হেরে গেলেও হতাশ না হয়ে এএফসি-র জন্য প্রস্তুতির কথা বলেছিলেন তিনি। এএফসির দুটো ম্যাচে জিতে গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন কর করে সেটা প্রমানও করে দিয়েছেন ফেরান্দো। তবে সামনে বড় লড়াই। তার জন্য দলকে প্রস্তুত হতে হবে। কারণ শেষ ম্যাচে দলের মধ্যের অনেক সমস্যাই সামনে চলে এসেছিল। যদিও দল এখনও গুছিয়ে উঠতে পারেননি কোচ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
