Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ঠিক তার পরেই ঘটে চুম্বন বিতর্ক-এর ঘটনাটি। পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসার ঠোঁটে চুম্বন করে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এই ঘটনা ভালোভাবে নেননি খোদ হারমোসা সহ গোটা বিশ্ব।সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে হারমোসা জানিয়েছিলেন, রুবিয়ালেসের এই ব্যবহার তার ভালো লাগেনি। হারমোসার সেই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। লুইস রুবিয়ালেস বিরুদ্ধে গর্জে ওঠে বিশ্ব। এই ঘটনাটি স্পেনের অভ্যন্তরে এবং বাইরে ক্ষোভের জন্ম দেয়, সরকারের মন্ত্রী সহ অনেকেই রুবিয়ালেসের পদত্যাগ দাবি করেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফার তরফ থেকে বলা হয়েছে, ‘২০২৩ -এর ২০ অগস্ট ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালের সময়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস যে ঘটনা ঘটিয়েছেন, সেটার ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।’ ফিফার বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘ঘটনাটির ফলে ফিফা ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ১৩-র ১ এবং ২-এর প্যারাগ্রাফ লঙ্ঘন হয়েছে। ফিফা সকল ব্যাক্তির অখণ্ডতাকে সম্মান করার জন্য তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং এর বিপরীতে যে কোনও আচরণের তীব্র নিন্দা করে।’তারপরেই জানা যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস শুক্রবার পদত্যাগ করার পরিকল্পনা করেছেন। রিপোর্টে উঠে আসছে এমনই খবর। চুম্বনকাণ্ডের পর যেন সব হারাতে বসেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। নিজের দেশে তো প্রবল চাপে আছেনই, এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও(ফিফা) তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। স্পেনের মহিলা বিশ্বকাপ জয়ের পরে উদযাপনের সময় খেলোয়াড় জেনি হারমোসোর ঠোঁটে তার অযাচিত চুম্বনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা, এই খবরের পরেই নাকি পদত্যাগ করার পরিকল্পনা করেছেন লুইস রুবিয়ালেস। একটি নামজাদা সংবাদ সংস্থা থেকে বৃহস্পতিবার লুইস রুবিয়ালেসের পদত্যাগের তথ্যটি জানিয়েছে।

স্প্যানিশ তারকা হারমোসা বুধবার ইউনিয়ন ফুটপ্রো এর সঙ্গে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। যা আরএফইএফ সভাপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত করছে।

বিবৃতিটিতে বলা হয়েছে,‘‘ আমরা এটি নিশ্চিত করার চেষ্টা করছি যে, যে ধরনের কাজগুলি করলে শাস্তির সম্মুখীন হতে হয়, সেই ধরনের কাজগুলি যেন আর ভবিষ্যতে না হয়। নারী ফুটবলারদের রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা বিশ্বাস করি।’’ মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বৃহস্পতিবার হারমোসাকে তাঁদের সমর্থনের প্রস্তাব দিয়েছে।

‘‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের সমর্থন করতে চায়, যাঁরা আরএফইএফ কে অসম্মতিপূর্ন চুম্বনের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন।’’ সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে। সংস্থাটি থেকে আরও বলা হয়েছে,‘‘ আমরা দ্বায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের আচরন যৌন হেনস্থার একটি বহি:প্রকাশ, যা কোন ভাবেই ন্যায়সঙ্গত হতে পারেনা।’’

সপ্তাহের শুরুর দিকে রুবিয়ালেস যদিও ঘটনাটি নিয়ে হেসেছিলে‌ন, এবং ঘটনাটি ‘‘স্বত:স্ফূর্ত উদযাপন’’ হিসাবে উড়িয়ে দিয়েছিলেন। যদিও তিনি পরে সমাজ মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন। যা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেছিলেন,’’শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *