Cart Total Items (0)

Cart

All Sports
চায়না মাস্টার্স

অলস্পোর্ট ডেস্ক: না, পদকের রঙ পরিবর্তন করতে পারলেন না ভারতীয় ব্য়াডমিন্টন তারকা এইচএস প্রণয়। একদিন আগেই সেমিফাইনালে পৌঁছনোর সঙ্গেই তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। সেমিফাইনালে নামার আগে তাঁর লক্ষ্য় ছিল ব্রোঞ্জ পদকের রঙ বদলে ফেলা। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশ্য় বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিয়েই তাঁকে দেশে ফিরতে হচ্ছে।

শনিবার রয়্যাল এরিনা কোর্ট ১-এ সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসানের কাছে হেরে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিয়ে থামতে হল। প্রথম গেম ২১-১৮-তে জিতে ভারতীয় তারকা দাপটের সঙ্গেই শুরু করেছিলেন। যার পর ধরেই নেওয়া হয়েছিল তাঁর ফাইনালে পৌঁছনো নিশ্চিত। কিন্তু শুরুতে স্বপ্ন দেখিয়ে শেষে সেটা ভেঙে গেল। তবে প্রণয়ের লড়াই আগামীর জন্য় অবশ্য়ই স্বপ্ন দেখাবে।

ভিতিদসানের দুর্দান্ত প্রত্যাবর্তনের ধাক্কা সামলাতে পারেননি প্রণয়। যেখানে তাঁকে হার মানতে হয়। থাইল্যান্ডের প্রতিপক্ষ দ্বিতীয় গেমটি ২১-১৩ ব্যবধানে জিতে ম্যাচকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। নির্ধারক গেমে ভিতিদসান প্রণয়কে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি। ২১-১৪ ব্যবধানে তাঁর শেষ গেম জয়ের সঙ্গেই প্রণয়ের হার নিশ্চিত হয়ে যায়।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে ভারতীয় পুরুষ শাটলারদের মধ্যে সিঙ্গলসে পদক পেয়েছেন কিদাম্বি শ্রীকান্ত (রুপো), লক্ষ্য সেন (ব্রোঞ্জ), বি সাই প্রণীথ (ব্রোঞ্জ) এবং প্রকাশ পাড়ুকোন (ব্রোঞ্জ)।

দু’বারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু ২০১৯-এ একটি সোনা-সহ পাঁচটি একক পদক জিতেছিলেন এবং সাইনা নেহওয়াল একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। যখন মহিলা ডাবলস জুটি জ্বলা গুট্টা এবং অশ্বিনী পোনপ্পা ২০১১-তে ব্রোঞ্জ জিতেছিলেন এবং সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ শেট্টি ২০২২-এ ব্রোঞ্জ জিতেছিলেন।

অলিম্পিক স্বর্ণপদক জয়ী এবং প্রাক্তন চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনকে একদিন আগেই ছিটকে দিয়েছিলেন প্রণয়, যিনি এই মরসুমে মালয়েশিয়া মাস্টার্স শিরোপা এবং অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ হয়েছিলেন। এদিন তাঁর রক্ষণভাগকে কিছুটা নড়বড়ে দেখায় এবং আক্রমণে ধারাবাহিকতার অভাব থাকায় নিজের সেরাটি খুঁজে পাননি ৭৬ মিনিটের লড়াইয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *