Cart Total Items (0)

Cart

All Sports
চায়না মাস্টার্স সুপার ৭৫০

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় শাটলার এইচএস প্রণয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ-এর খুব কাছে পৌঁছেও সোনা হাতছাড়া করেছেন। পুরুষদের একক সেমিফাইনালে বিশ্বের ন’নম্বর বাছাই প্রণয়কে থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসেন কাছে ২১-১৮, ১৩-২১, ১৪-২১ গেমে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই থাকতে হয়েছে। যার জন্য কিছুটা হতাশা তো রয়েছে তাঁর, কিন্তু পরে হতাশা কাটিয়ে তিনি বলেন ব্রোঞ্জও তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি ‘প্রথম পদক্ষেপ’ লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাওয়ার।

‘‘আমার জন্য এই ব্রোঞ্জ পদকটি ব্যক্তিগতভাবে অনেক অর্থপূর্ণ কারণ প্রায় ১২ বছর হয়ে গিয়েছে এই সার্কিটে। নিজের হাতে এই বড় পদকগুলো নিতে ভালই লাগে,’’ ম্যাচের পর প্রণয় বলেন।

কেরালার ৩১ বছর বয়সী প্রণয় তাঁর কোচিং স্টাফ এবং তাঁর পরিবারকে ধন্যবাদ জানান তাঁকে সমর্থন করার জন্য।

‘‘গত কয়েক বছরে অনেকে কঠোর পরিশ্রম করেছেন এবং এই সপ্তাহে সেই পরিশ্রমের ফলাফল মিলেছে। তাদের সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য দিনরাত কাজ করে গিয়েছেন যাতে আমি আরও ভাল খেলতে পারি এবং আমার পুরো পরিবারকে, আমাকে সবসময় সমর্থন করে যাওয়ার জন্য। আমাদের পক্ষে সহজ নয়, আমরা সারা বছর সার্কিটে থাকি, পরিবার এবং বন্ধুদের জন্য খুব কমই সময় পাই, কখনও কখনও এটি বোঝা মনে হয়,” তিনি বলেন।

তিনি আরও বলেন, ‘‘তাই এই ধরনের মধুর স্মৃতি সবসময়ই ভাল, আপনি ফিরে যেতে এবং কাজ করতে অনুপ্রাণিত বোধ করেন। কাজের কোনও ফল না পেলে পুরো জিনিসটি এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই কঠিন।’’

প্রায় ৭০ মিনিট স্থায়ী হওয়া সেমিফাইনাল ম্যাচটি খেলার আগে দু’টি তিন-গেমের ম্যাচ খেলেছিলেন প্রণয়, ফলে এই ম্যাচটি খেলতে তাঁকে অনেকটা বেগ পেতে হয়, কারণ ক্লান্ত ছিলেন তিনি। তিনি নিজে স্বীকার করেন এবং বলেন যে এতে তাঁর শরীরের উপরেও প্রভাব পড়েছে।

‘‘যখন আপনি কোর্টে উপস্থিত থাকেন তখন আপনার মনে হয় আপনি সবকিছুই করেছেন কিন্তু যখন আপনি ম্যাচ শেষ করেন, তখন আপনারই মনে হয় আপনি আরও কিছু করতে পারতেন। শারীরিকভাবে আমি আজকে নিজেকে ঠেলতে পারিনি খেলার দিকে, পায়ে জোর ছিল না আজ,’’ বলেছেন তিনি।

‘‘আমি ভিতর থেকে পরিশ্রম করছিলাম, সহজে যেতে দিচ্ছিলাম না কিন্তু তাঁকে কৃতিত্ব দিচ্ছি তিনি একটানা ভাল গতিতে শাটল চালিয়ে গিয়েছেন এবং কোনও সময়েই সহজ ভুল করেননি,” তিনি বলেন।

‘‘তৃতীয় গেমের শুরুতে আমি হেরেছিলাম, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ৫-১ স্কোরে নেমে যাওয়াটা ভাল ছিল না। আমার শরীর কীভাবে এই ধরনের ম্যাচগুলি নিচ্ছে, আমাকে সত্যিই আমার শরীরকে সম্মান জানাতে হবে, পরপর চার দিন ধরে ৭০ মিনিটের ম্যাচ খেলা সহজ নয়। আমার প্রতিপক্ষ অনেক ছোট, তিনি অনেক দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম। কিন্তু এই সপ্তাহে যেভাবে দিনগুলি গেল তাতে আমি সত্যিই খুশি,’’ এই বলে প্রণয় শেষ করেন।

হার সত্ত্বেও, এটি প্রণয়ের জন্য একটি উজ্জ্বল কৃতিত্ব ছিল কারণ তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতে ভারতের পঞ্চম পুরুষ একক খেলোয়াড় হলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *