প্রজ্ঞানন্ধা ও তাঁর মা
অলস্পোর্ট ডেস্ক: ঘরে ঘরে এখন একটাই নাম প্রজ্ঞানন্ধা । তাঁকে দেখে এখন অনুপ্রাণিত হচ্ছে আগামী প্রজন্ম। ফিডে দাবা বিশ্বকাপে বিশ্বের দুই ও তিন নম্বরকে হারিয়ে ফাইনালে ওঠেন প্রজ্ঞানন্ধা । ফাইনালে কার্লসেনের কাছে হেরে গেলেও তিনি জিতে নিয়েছেন সবার প্রশংসা। পুরো টুর্নামেন্টে শুধু ১৮ বছরের এই ছেলেই যে সবার নজর কেড়ে নিয়েছেন তেমনটা নয় বরং সোশ্যাল মিডিয়া জুড়ে খ্যাতি ছড়িয়েছে তাঁর মায়েরও। অবশ্য প্রজ্ঞার এই সাফল্যের পিছনে তাঁর মায়ের অবদানই সবচেয়ে বেশি।
বাকু থেকে আজারবাইজান সবেতেই তাঁর মা তাঁর সঙ্গে থেকেছেন। এই ক’দিনে মায়ের সঙ্গে প্রজ্ঞার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যেমে। যার মধ্যে টুইটারে একটি ছবি প্রায় কয়েক লক্ষ ভিউস পেয়েছে। দাবা ফোটোগ্রাফার মারিয়া এমেলিআনোভা এই ছবি পোস্ট করেছেন তাঁর টুইটারে। যার ক্যাপশনে তিনি দিয়েছেন, ‘‘লেজেন্ড ও তাঁর ছেলের সঙ্গে সেলফি।’’
মারিয়ার এই পোস্ট প্রজ্ঞা নিজের টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ক্যাপশন’। এর সঙ্গে তিনি আগুন এবং হৃদয়ের ইমোজি দিয়েছেন।
টাইব্রেকারে ম্যগনাস কার্লসেনের কাছে হেরে ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে দাবা বিশ্বকাপ জেতা হল না প্রজ্ঞানন্ধার। একটি সংবাদ মাধ্যমে প্রজ্ঞার অসাধারণ পারফর্ম্যান্স নিয়ে কথা বলেছেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। প্রজ্ঞা ফাইনালে ওঠার পর শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘‘প্রজ্ঞানন্ধা অসাধারণ পারফর্ম করেছে। ও খুব ভাল খেলেছে। টাইব্রেকারেও ও খুব ভাল খেলেছে। টুর্নামেন্টের শেষের দিকে ক্লান্তির জন্য সবটা দিতে পারেনি। সম্প্রতি ও অনেক টুর্নামেন্ট খেলছে। হাঙ্গেরিতে বিশ্বকাপ এবং গ্লোবাল চেজ লিগেও ও খেলেছে। ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখন ওর একটাই লক্ষ হওয়া উচিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
