তানভীর সংঘ
অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হল ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার তনভীর সংঘার । জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই অসাধারণ পারফর্ম করলেন তিনি। অস্ট্রেলিয়া দলের অভিজ্ঞ খেলোয়াড় অ্যাডাম জাম্পা অসুস্থ হয়ে পড়ায় প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন তানভীর সংঘ।
২১ বছর বয়সী তনভীর অভিষেক ম্যাচেই মাত্র ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের তারকা হয়ে গেলেন। যা অস্ট্রেলিয়া ক্রিকেট দলে দ্বিতীয়বার। এর আগে ২০০৫-এ মাইকেল কাসপ্রোইচ টি২০-তে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন।
বুধবার সকালে ইউকে থেকে লম্বা বিমান সফরের পর হোটেলের জিমে শরীরচর্চা করছিলেন তনভীর সংঘ। তখনই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ এবং টিম ম্যানেজমেন্টের থেকে তিনি জানতে পারেন জাতীয় দলে অভিষেকের কথা।
কিন্তু কে এই তনভীর সংঘা?
২০০১-এর ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন তনভীর সংঘা। সিডনির পানানিয়ায়, ইস্ট হিলস বয়েস হাই স্কুলে পড়াশুনা করেন তিনি। তনভীরের বাবা যোগা সংঘা ছিলেন ভারতের জলন্ধরের কাছে রহিমপুর নামের এক গ্রামের বাসিন্দা। তারপর তিনি সিডনিতে আসেন এবং সেখানে ট্যাক্সি চালানো শুরু করেন। তাঁর মা উপনীত একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন সিডনিতে।
২০২০-র ১২ ডিসেম্বর সিডনি থান্ডার-এর হয়ে বিগ ব্যাশ লিগে অভিষেক হয় তনভীরের। তবে ২০২০-তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৫টি উইকেট নিয়ে সকলের নজরে চলে আসেন এই ছেলে।
বিগ ব্যাশ লিগে অসাধারণ অভিষেকের পর ২০২১-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে প্রথম জাতীয় দলে খেলার জন্য ডাক পান তিনি। এরপরের বছর তিনি শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস-এর হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেন।
তনভীর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ার সিনিয়ার জাতীয় দলে খেলছেন। এর আগে পেসার গুরিন্দার সান্ডু ভারতীয় বংশোদ্ভূত হয়ে ২০১৫-তে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে দু’টি ওডিআই ম্যাচ খেলেন।
সম্প্রতি দ্য হান্ড্রেড-এ অংশ নিয়েছিলেন তনভীর। ওখানে তিনি তিনটি ম্যাচে বিরমিনঘাম ফনিক্স-কে প্রতিনিধিত্ব করেছিলেন। এই খেলোয়াড়কে ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রাথমিক দলের জন্য ভাবা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
