Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অ‌লস্পোর্ট ডেস্ক: বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর রয়েছে বহুকাঙ্খিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ। কিন্তু ভেস্তে যেতে পারে খেলা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এইঋদিন ৯০ শতাংশ সম্ভবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির। এইমুহূর্তে ক্যান্ডির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমান ৮৪ শতাংশ।

সে কারণেই মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি খেলা শুরু করা যেতে পারে। মাঠের ধারেই রাখা হচ্ছে কভার। কিন্তু পাল্লেকেলেতে জমেছে ঘন কালো মেঘ। রাজধানী কলম্বো ছেড়ে তা ক্রমশই এগিয়ে চলেছে ক্যান্ডির দিকে। বুধবার ক্যান্ডিতে সূর্যের আলো প্রায় দেখাই যায়নি। মঙ্গলবার রাতে ভাল বৃষ্টি হয়েছে।

সাধারণত বৃষ্টির কারণে অগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকী কলম্বোতে যে ম্যাচগুলি রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।

এর মধ্যে বুধবারই শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় দল। অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ড্যেকে অনুশীলনের ফাঁকে গভীর আলোচনায় মগ্ন হতে দেখা গিয়েছে।

ভারত বনাম পাকিস্তানের ম্যাচে থাকছেন না কেএল রাহুল। দীর্ঘ দিন চোটের জন্য মাঠের বাইরে থাকার পর কিছু সমস্যা এখনও রয়ে গিয়েছে যে কারণে খেলবেন না এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে। রাহুল দ্রাবিড় জানিয়েছেন, রাহুল এই মুহূর্তে এনসিএ-র তত্ত্বাবধানে রয়েছেন। ৪ সেপ্টেম্বর তিনি ছাড়া পাবেন। এখন তিনি অনেকটাই সুস্থ।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে বাসে যাওয়ার পথে একেওপরের সঙ্গে হাসিঠাট্টা এবং খুনসুটিও করতে দেখা গিছে। তা থেকে স্পষ্ট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের মতো কঠিন টুর্নামেন্টের আগে যা খুবই গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বের ছ’টি ম্যাচের পর শুরু হবে সুপার ফোরের ম্যাচ। যেটি শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে সেরা দুই দল খেলবে ফাইনাল।    

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *