Cart Total Items (0)

Cart

All Sports
নীরজ চোপড়া

অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার মুকুট পড়লেও ডায়মন্ড লিগ জেতা হল না নীরজ চোপড়ার। জ্যাভলিন থ্রোয়ে ৮৫.৭১ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি। ২৫ বছরের নীরজ অলিম্পিক চ্যাম্পিয়নশিপে ৮০.৭৯ মিটার, ৮৫.২২ মিটার এবং ৮৫.৭১ মিটার দূরে ছুড়লেও বাকি তিনটে ফাউল হয়ে যায়। জাকুব ভাদলেচের পিছনে শেষ করেন নীরজ। চেক প্রজাতন্ত্রের ভাদলেচ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

বৃহস্পতিবার নীরজ বলেন, ‘‘আমার এখন খুব ভাল লাগছে। সবাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর একটু ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আমাদের ১০০ শতাংশ দিয়েছি। কিন্তু এই প্রতিযোগিতায় আমাদের একটাই লক্ষ্য ছিল আমাদের সুস্থ থাকা। এখন আমরা শুধুমাত্র ডায়মন্ড লিগের জন্য প্রস্তুতি নিচ্ছি।’’

বৃহস্পতিবারের আগে পর্যন্ত অপরাজিত থাকা ভারতের সুপারস্টার ২৩ পয়েন্ট নিয়ে ডায়মন্ড লিগ ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন। গত বছর ডায়মন্ড লিগ ফাইনালে জিতেছিলেন তিনি। ২৯ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করেছেন জাকুব ভাদলেচ এবং ২৫ পয়েন্ট পেয়ে যোগ্যতা অর্জন করেছেন জুলিয়ান ওয়েবার। চোটের জন্য নীরজ মোনাকো লিগে অংশগ্রহণ করতে না পারায় তৃতীয় স্থানে থেকে ডায়মন্ড লিগ ফাইনালে যোগ্যতা অর্জন করেন।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর নীরজ বলেছিলেন, পরের ইভেন্টে তাঁর লক্ষ্য ৯০ মিটারের মাইলফলক ছোঁয়া। যদিও জুরিখে সেই লক্ষ্যপূরণ হল না নীরজের। ভাদলেচের চতুর্থ থ্রো তাঁর সোনা জয় নিশ্চিত করল। নীরজের মতো তাঁরও পঞ্চম প্রয়াস ফাউল হয়। জার্মানির জুলিয়ান ওয়েবার ব্রোঞ্জ জিতলেন, চতুর্থ প্রয়াসে ৮৫.০৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন।

শেষ প্রয়াসে ভাদলেচ ফাউল করেন। নীরজের শেষ থ্রো ৮৫.৭১ মিটার দূরত্ব অতিক্রম করতেই স্বস্তি পান ভাদলেচ। কেন না, নীরজের এই থ্রো চতুর্থ প্রয়াসের চেয়ে ভাল হলেও ভাদলেচকে টপকানোর পক্ষে যথেষ্ট হয়নি। জুলিয়ান ওয়েবারের শেষ থ্রো যায় ৮৪.৯২ মিটার।

ডায়মন্ড লিগে সোনা জয়ের হাতছানি ছিল নীরজের সামনে। তবে দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হওয়ায় একটা সময় পাঁচে নেমে গিয়েছিলেন নীরজ। ঘুরে দাঁড়ান চতুর্থ প্রয়াসে। শেষ থ্রো-টি জুরিখে নীরজের সেরা হলেও তাতে সোনা নিশ্চিত হয়নি।

পুরুষদের লং জাম্পে ৮.২০ মিটার লাফিয়ে চ্যাম্পিয়ন হন গ্রিসের মিলতিয়াদিস তেনতোগলু। শ্রীশঙ্কর যদিও অনেকটাই পেছনে তাঁর থেকে। প্রথম তিনে থাকা অ্যাথলিটরা প্রত্যেকেই আট মিটারের চেয়ে বেশি লাফিয়েছেন। শ্রীশঙ্কর সেখানে পিছিয়ে পড়েন।

পুরুষদের পোল ভল্টে আবারও সকলকে পেছনে ফেলে দিলেন সুইডেনের আর্মান্ড ডুপ্লান্টিস। তিনি লাফিয়েছেন ছয় মিটার। ৬.২৩ মিটার লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য ছিল সুইডিশ পোল ভল্টারের। কিন্তু তৃতীয় ভল্টে তিনি ফাউল করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *