Cart Total Items (0)

Cart

All Sports India
চুম্বন বিতর্ক

অলস্পোর্ট ডেস্ক:  স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের বিশ্বকাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জোর করে চুম্বন করার ঘটনা সারা বিশ্বে নিন্দিত হয়েছে। বৃহস্পতিবার শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও চুম্বন বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন স্প্যানিশ ফুটবল তারকা জেনি হারমোসার ঠোঁটে কখনওই রুবিয়ালেসের চুম্ব‌ন করা উচিত হয়নি। মহিলা বিশ্বকাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ঘটনাটি ঘটে যাওয়ার পর ইনফান্তিনিও-র প্রথম প্রতিক্রিয়া ছিল স্প্যানিশ ফুটবল প্রধান রুবিয়ালেস সম্পূর্ন অনুষ্ঠানটিকে ‘‘নষ্ট’’ করেছেন।

ইন্সটাগ্রামে একটি পোষ্ট করে ইনফান্তিনিও বলেছিলেন, ‘‘দুর্দান্ত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিকে শেষ মুহূর্তে নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু একটা ঘটনাই নয়, এরপর যা কিছু ঘটে চলেছে সেগুলি কখনওই ঘটা উচিত ছিল না।’’

২৪ অগস্ট সিডনিতে ফিফা রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। শুধু তাই নয় তাঁকে তদন্ত চলাকালীন ৯০ দিনের জন্য জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ের ফুটবলের সব রকম কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

‘‘ফিফার শৃঙ্খলা সংস্থাগুলি অবিলম্বে নিজেদের দায়িত্বগ্রহন করেছে এবং যথাযথ পদক্ষেপও গ্রহন করেছে। এই শৃঙ্খলামূলক কার্যক্রমগুলি বৈধ পথেই তাদের কার্যক্রম বজায় রাখব,’’ জানিয়েছেন ইলফান্তিনিও।

তিনি আরও বলেছেন, ‘‘ভবিষ্যতে যেন মাঠের ভিতরে বা বাইরে আর কোনও মহিলা ফুটবলারের সঙ্গে এরকম না ঘটে সেদিকে নজর দেওয়া হবে। সত্যিকারের মূল্যবোধকে ধরে রাখা এবং খেলোয়াড়দের পারফর্মেন্সের জন্য তাঁদের সম্মান জানানোই থাকবে একমাত্র লক্ষ।’’

অন্যদিকে স্পেনের বিতর্কিত বিশ্বকাপ জয়ী কোচ হোর্হে ভিলদাকে বরখাস্ত করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কারন এই কেলেঙ্কারি সমগ্র স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জড়িয়ে নিয়েছে। মিডফিল্ডার হারমোসার ঠোঁটে চুম্বনের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তন করার দাবিতে ৮০টিরও বেশী জাতীয় দলের খেলোয়াড়রা ধর্মঘট শুরু করেছেন।

‘চুম্বন বিতর্ক’ ঘটনাটির পর যেখানে স্প্যানিশ ফেডারেশনের এক বড় অংশের কর্মীরা পদত্যাগের প্রস্তাব জানিয়েছেন। সেখানে ভিলদা একটি বড় অঙ্কের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন চুক্তি সাক্ষর করার জন্য রাজি হয়েছেন।

বৃহস্পতিবার স্পেনের একটি সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে যে আরএফইএফ এর আঞ্চলিক সভাপতিরা সোমবার একটি বৈঠকে ভিলদার পদত্যাগ করার বিষয়ে সহমত হয়েছেন। যদিও তিনি বর্তমান পদ ছেড়ে দিলেও ফেডারেশনের অন্য ভূমিকায় থাকতে চান বলে জানিয়েছেন।

‘‘আমরা বলতে পারি না যে তাঁকে বরখাস্ত করা হয়েছে,আমরা এই বিষয় নিয়ে আগামি সপ্তাহে ভিলদার সঙ্গে দেখা করব,’’ বলেছেন অন্তর্বর্তী আরএফইএফ সভাপতি পেদ্রো রোচা।

রোচা আরও বলেছেন, ‘‘একবার দেখা করে তাঁর সঙ্গে কথা হওয়ার পর আমরা আসল খবর ব্যাখ্যা করবো।প্রথমে আমাদের শুনতে হবে এবং তাঁর সঙ্গে কথা বলতে হবে। এটাই এখন গুরুত্বপূর্ন বিষয়।’’

রোচা নিশ্চিত করেছেন যে স্পেনের পুরুষ ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে যিনি গত জুনে দলকে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কোচ হিসেবেই থাকবেন।

রোচা বলেছেন, ‘‘তিনি একজন পরিশ্রমী কর্মোঠ মানুষ, যিনি দারুনভাবে নিজের কাজ করে যাচ্ছেন।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *