Cart Total Items (0)

Cart

All Sports India
এএফসি

অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৩-এ বার বার রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ সেমিফাই‌নাল, যেখানে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান— সেই ম্যাচ নিয়েও প্রশ্ন উঠেছে। ভুল পেনাল্টির জেরেই মোহনবাগান ফাইনালে পৌঁছেছে বলে দাবি প্রতিপক্ষ শিবিরের। তবে সেদিনও যেখানে দাঁড়িয়েছিলেন হুয়ান ফেরান্দো, এদিনও একই জায়গায় পাওয়া গেল তাঁকে। রেফারি নিয়ে বার বার প্রশ্ন উঠলেও তিনি তা নিয়ে ফভাবতে রাজি নন। বরং ফাইনালে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য তবে দলের চোট-আঘাতকে সামলে রেখে।

ডুরান্ড কাপ ফাইনালে নামার আগে মোহনবাগান কোচ ফেরান্দো বলেন, ‘‘যে খেলাগুলো খেলছি সেগুলো প্রি-সিজন ম্যাচ। পর পর ম্যা্চ। বিশ্রামের সময় নেই। তাই প্লেয়াররা ক্লান্ত।’’ তিনি প্রথম থেকেই বলে এসেছেন, দল তৈরি হওয়ার সময় পায়নি। বরং ডুরান্ড কাপ শেষ হলে দল প্রি-সিজিন করবে, এমনও দাবি করেছেন। তবে এই টুর্নামেন্ট একাধিক আইএসএল দলের সঙ্গে খেলাটা যে পুরো মরসুমে কাজে লাগবে তা মেনে নিয়েছেন তিনি।

রেফারিং নিয়ে ফেরান্দোর বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলেন, ‘‘মাঠে রেফারি কীভাবে ম্যাচ খেলাবেন সেটা আমার হাতে নেই। তাই তা নিয়ে আলোচনা করাটা এনার্জি নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। আমি আমার দল নিয়ে, প্লেয়ারদের নিয়ে ভাবতে পারি। ভাবতে পারি খেলাটা কেমন হবে।’’ তবে আরও ভারতীয় রেফারি উঠে আসুক, তিনি এমনটাই চান। তিনি মনে করেন না, বিদেশি রেফারি এলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন না ফেরান্দো।

দলের মধ্যের বেশ কিছু সমস্যা নিয়ে এখন ভাবতে হচ্ছে তাঁকে। মিস পাস, খারাপ গোল হজম, রক্ষণের সমস্যা ইত্যাদি এখনই ঠিক না করলে এএফসিতে গিয়ে বিপদে পড়তে হবে খুব ভাল করে জানেন কোচ। তবে ডুরান্ড কাপ শেষের অপেক্ষায় রয়েছেন তিনি। কম ম্যাচ খেলে দলকে গুছিয়ে নেওয়ার অপেক্ষায় কোচ। তবে ডুরান্ড ফাইনালের দল নিয়ে এখনই কিছু বলতে চান‌নি তিনি। বরং শেষ মুহূর্তে দল বেছে নিতে চান। এদিন তাঁর মুখে শোনা গেল আনোয়ার আলির প্রশংসা।

এদিকে জাতীয় শিবিরে চলে গিয়েছেন সুহেল, সুমিত। তবে প্রথম ডার্বির আগে যে চাপ ছিল সেটা এবার আর নেই। কারণ এএফসি কাপ আপাতত ঘারে নিঃশ্বাস ফেলছে না। অনেক স্বস্তিতে খেলতে পারবে দল। ডুরান্ড তাঁর কাছে সব সময়ই দ্বিতীয় ছিল। সব সময়ই তিনি বলেছেন, এএফসি কাপ তাঁর আসল লক্ষ্য। তবে ফাইনালে উঠে কোনও কোচই চাইবেন না হারতে। তিনি বলেন, ‘‘গোয়া, মুম্বইয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে খেলে আমরা ফাইনালে পৌঁছেছি। আর যখন ফাইনালে পৌঁছে গিয়েছি তখন ট্রফি যে জিততে চাই সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *