Cart Total Items (0)

Cart

All Sports India
ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) শনিবার সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচ-কে শো-কজ করল। তিনি চুক্তির নিয়ম লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাইপর্ব এবং এশিয়ান কাপের প্রস্তুতির জন্য জাতীয় শিবিরে খেলোয়াড়দের ছেড়ে দিতে অনিচ্ছার কথা জানায় কিছু আইএসএল ক্লাব। তার প্রেক্ষিতেই স্টিম্যাচ বলেছিলেন যে ভারতীয় ফুটবলের যদি তার সাহায্যের প্রয়োজন হয় তবে তাকে সত্য বলতে হবে। প্রাক্তন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার তার মতামত নিয়ে খোলামেলা জানিয়েছেন। এআইএফএফ সেটা ভালভাবে নেয়নি। “এটি কেবল সাম্প্রতিক মন্তব্যগুলির বিষয়ে নয়, এমটা বেস কয়েকবার ঘটেছে। তিনি এআইএফএফ-এর সঙ্গে তার চুক্তি লঙ্ঘন করছেন। যদি তার কোনও সমস্যা থাকে, তাহলে তিনি প্রকাশ্যে না গিয়ে সরাসরি ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে পারতেন, “এআইএফএফ-এর ঘনিষ্ঠ একটি সূত্র পিটিআইকে জানিয়েছে।

“দেখা যাক তিনি তার প্রতিক্রিয়ায় কী লেখেন। তবেই ফেডারেশন কীভাবে বিষয়টি পরিচালনা করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।” স্টিম্যাচ বলেছিলেন যে তিনি বাড়ি ফিরে যেতে আপত্তি করবেন না যদি তাকে বলা হয় যে “জিনিষগুলি পরিবর্তন হবে না”।

ভারতীয় দল থাইল্যান্ডে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চার দিনের কিংস কাপ টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত হওয়ার সময়ও স্টিমাচ মন্তব্য করেছিলেন ক্লাবগুলোর প্লেয়ার ছাড়া নিয়ে৷

থাইল্যান্ডের পর চিনে এশিয়ান অনূর্ধ্ব-২৩ কোয়ালিফায়ার রয়েছে, যেখানে দলটি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসেও প্রতিদ্বন্দ্বিতা করবে। অক্টোবরে, ভারত মালয়েশিয়ায় মেরডেকা কাপে অংশগ্রহণ করবে, যেখানে ২০২৬ বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব নভেম্বরে এবং এশিয়ান কাপ জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে, ২৮ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জনই সম্প্রতি একটি ক্যাম্পে অনুর্ধ্ব-২৩ দলের জন্য উপস্থিত হয়েছিল। ক্লাবগুলি খেলোয়াড়দের ছেড়ে দিতে অস্বীকার করার কারণে ক্যাম্পটি একবার স্থগিত করা হয়েছিল।

ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, পঞ্জাব এফসি এবং ওড়িশা এফসি ছিল এমন ক্লাব যারা ক্যাম্পের শুরুতে তাদের খেলোয়াড়দের ছেড়ে দেয়নি। যার ফলে টিম ম্যানেজমেন্টকে একটি জটিল পরিস্থিতির মধ্যে ফেলে এবং স্টিমাচ বিষয়টি মেনে নিতে পারেননি।

অগস্ট মাসেও, স্টিম্যাচ সমস্ত ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাবকে বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপের আগে দীর্ঘ প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য নির্বাচিত খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার জন্য “অনুরোধ” করেছিল।

ক্রোয়েশিয়ান সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে ভারতীয় ফুটবলের জন্য ক্লাবগুলিকে একত্রিত হওয়ার এবং জাতীয় দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন, বিশেষত বড় টুর্নামেন্টগুলি সামনে থাকায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *