Cart Total Items (0)

Cart

All Sports
কলম্বো

অলস্পোর্ট ডেস্ক: কলম্বো-তে প্রবল বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর থেকে কলম্বোতে পাঁচটি সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল হওয়ার কথা। তবে আবহাওয়া ঠিক হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে, এসিসি বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্ভাব্য ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা চালাচ্ছে।

পিটিআই-এর খবর অনুযায়ী তিনটি ভেন্যু এই মুহূর্তে বিবেচনাধীন রয়েছে। সেগুলি হল পাল্লেকেলে, ডাম্বুলা এবং হাম্বানটোটা। অংশগ্রহণকারী ছ’টি দলকে সম্ভাব্য ভেন্যু পরিবর্তন সম্পর্কেও অবহিত করা হয়েছে।

পাল্লেকেলে বর্তমানে এশিয়া কাপ লিগের ম্যাচগুলি চলছে, তবে এই পাহাড়ি শহরে বৃষ্টির সম্ভাবনাও বেশি। ইতিমধ্যেই সেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। ডাম্বুলা পাল্লেকেলে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং পূর্বের শহরে বৃষ্টির সম্ভাবনা অনেক কম।

তবে, একজন এসএলসি কর্মকর্তা জানান যে ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কম সময়ের মধ্যে এতগুলি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নাও হতে পারে।

হাম্বানটোটার আবহাওয়া এই মুহূর্তে শ্রীলঙ্কায় সবচেয়ে ঠিক হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজন করার জন্য মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতিকে এসিসি নজরে রাখছে।

কলম্বো লেগ ৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা। সেটির কথা মাথায় রেখে এসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কয়েক দিন সময় রয়েছে, তবে শ্রীলঙ্কা বোর্ড এশিয়া কাপকে এই পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চাইছে না।

প্রাথমিকভাবে এশিয়া কাপ আয়োজনের কোনও কথাই ছিল না শ্রীলঙ্কা। তবে ভারত যেহেতু পাকিস্তানে গিয়ে খেলবে না সে কারণে পিসিবি প্রধান নাজাম শেঠির হাইব্রিড মডেলের কথা বলেন। তখনই শ্রীলঙ্কাকে এশিয়া কাপের সহ-আয়োজক হিসাবে বেছে নেওয়া হয়।

“টুর্নামেন্টটি একটি হাইব্রিড মডেলে আয়োজন করা হবে যেখানে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে,” জুনে এসিসি বলেছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *