Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের উদ্বোধনী এশিয়া কাপ ২০২৩ ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। ভারতের ব্যাটিং সম্ভব হলেও পাকিস্তান ব্যাট করতে নামতে পারেনি। ভারত প্রথমে ব্যাট করে ২৬৬ রান তুলেছিল। যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। পাকিস্তান শেষ চারে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। ভারতকে পৌঁছতে হলে নেপাল ম্যাচ জিততেই হবে। এই পরিস্থিতিতে সহজ ম্যাচও কঠিন বলে মনে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সুপার চার ম্যাচ শুরু হওয়ার আগে। তার মধ্যে দেশে ফিরে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। প্রথম সন্তানের জন্মের জন্যই তিনি দেশে ফেরেন। তবে দ্রুত যোগ দেবেন দলের সঙ্গে। কিন্তু, সোমবার ভারত বনাম নেপাল ম্যাচে ভারতীয় দলে তাঁর জায়গায় কে আসছেন সেটা নিয়ে প্রশ্ন ছিল অনেক।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে দলে ছিলেন না মহম্মদ শামি। তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুরকে দলে রাখা হয়েছিল। যদিও শামির কোনও ফিটনেস ইস্যু ছিল কি না তা নিয়ে কোনও খবর দেওয়া হয়নি। কিন্তু বুমরাহ-র অনুপস্থিতিতে যে তাঁকেই বেছে নেওয়া হবে সেটা প্রায় নিশ্চিত ছিলই।

এটি ছাড়া ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে না। ভারতীয় বোলিং ইউনিট পাকিস্তানের বিরুদ্ধে বল করার সুযোগ পেলে নেপালের বিপক্ষে ম্যাচে প্রসিধ কৃষ্ণাকে নিয়ে ভাবা যেত। কিন্তু, সেই ম্যাচে বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি।

রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলির টপ অর্ডার ত্রয়ী পাকিস্তানের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ। তাদের ফর্মে ফিরে আসা ভারতীয় দলের জন্য খুবই জরুরী। নেপালের বিরুদ্ধে ম্যাচ তাই তিন ডান-হাতি খেলোয়াড়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে যাতে তাঁরা তাঁদের ফর্ম ফিরে পারেন। বিশেষ করে আগামী মাসে ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাদের রানে ফেরাটা খুবই জরুরী।

নেপালের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *