অলস্পোর্ট ডেস্ক: প্রচন্ড বৃষ্টির কারণে ভেস্তে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩-এর একের পর এক ম্যাচ। গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে এবার শুরু হবে এশিয়া কাপের সেরা চারের খেলা। তাঁর আগেই শ্রীলঙ্কা ক্রিকেটের এক সূত্র থেকে জানা যাচ্ছে, বৃষ্টির কারণেই বদলে যেতে পারে সেরা চারের ম্যাচ এবং ফাইনালের ভেন্যু। প্রাথমিকভাবে ঠিক ছিল এই ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচগুলো হতে পারে দক্ষিণাঞ্চলের হাম্বানতোতাকে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
ইতিমধ্যে ক্যান্ডিতে হওয়া ভারতের দু’টো ম্যাচে প্রভাব পড়েছে। শনিবার বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ প্রথম ইনিংস হওয়ার পর বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এরপর নেপালের সঙ্গে ম্যাচের ফল হলেও ওভার কমিয়ে খেলা করতে বাধ্য হয়। এখনও কিছুদিন কলোম্বোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী কলম্বোর খেলাগুলো সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে হাম্বানতোতাতে। যে এলাকা সদ্য খরা কাটিয়ে উঠেছে।
হাম্বানতোতার রাজাপক্ষ স্টেডিয়ামে এশিয়া কাপের একটাও ম্যাচ হওয়ার কথা ছিল না। শেষ এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল গত বছর অগস্ট মাসে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান।
রবিবার আবার ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে সেরা চারের খেলার। এই ম্যাচের আর একটা রিজার্ভ ডে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
