Cart Total Items (0)

Cart

All Sports
কিংস কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ইরাক, কিংস কাপ ২০২৩ সেমি-ফাইনালে ভারত ও ইরাকের মধ্যে ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ২-২ গোলে। ফলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। এখানে কোনও অতিরিক্ত সময় ছিল না। সেখানে অবশ্য শেষ হাসি হাসল ইরাক। নওরেম মহেশ সিং এবং নিখিল পূজারি গোল পেয়েছেন৷ ভারতের জন্য। বল হ্যান্ডেল করার পর সন্দেশ ঝিংগান রেফ্রির পকেট খুঁজে পান, যা ২৮তম মিনিটে ইরাকের সমতা আনে। আশিক কুরুনিয়ান এবং আকাশ মিশ্রের সাথে বামপন্থী দলে ভারত আরও আনন্দ পেয়েছে। ইগর স্টিমাকের জন্য যথেষ্ট উন্নতি রয়েছে কারণ তারা ফাইনালে জায়গা করার লক্ষ্যে রয়েছে।

ম্যাচের ১৭ মিনিটে গোলের মুখ খোলে ভারতই। নাওরেম মহেশের গোলে ১-০-তে এগিয়ে যায় ভারত। আশিক ও সাহল নিজেদের মধ্যে পাস খেলে এগিয়ে গিয়েছিলেন। এর পর সেখান থেকে বল পেয়ে সরাসরি গোলে পাঠান মহেশ। কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ইরাক। বক্সের মধ্যে হ্যান্ড বল করে ফেলেন সন্দেশ ঝিঙ্গান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইরাকের আলি করিম। ম্যাচের ২৭ মিনিটে সমতায় ফেরে ভারতের প্রতিপক্ষ।

এই ভারতীয় দলে নেই সুনীল ছেত্রী। ব্যক্তিগত কারণে কিংস কাপ খেলছেন না তিনি। মনে করা হয়েছিল সুনীলের না থাকা ভারতীয় দলের উপর বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু এদিন হারের মুখ দেখতে হলেও গোটা দল যেভাবে লড়াই দিল তাতে বলাই যায় সুনীল পরবর্তী সময়ে দলের হাল ধরতে পারবেন এঁরা। ২৭ মিনিটে সমতায় ফেরার পর আবারও এগিয়ে যাওয়ার নিশ্চিত সুযোগ এসে গিয়েছিল ইরাকের সামনে। কিন্তু গোলের নিচে গুরপ্রীত সিংয়ের অসাধারণ সেভ ভারতকে পিছিয়ে পড়তে দেয়নি।

প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। এবার আবার এগিয়ে যায় ভারত। ৫১ মিনিটে মনবীরের থেকে বল পেয়ে গোলে শট নিয়েছিলেন আকাশ। সেই বল বাঁচাতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন ইরাক গোলকিপার জালাল হাসান। ৮০ মিনিটে ভারতের স্বপ্নে জল ঢেলে দিয়ে সমতায় ফেরে ইরাক। এবারও পেনাল্টি থেকেই গোল করে সমতায় ফেরে তারা। এবারও পেনাল্টি পাইয়ে দেন সন্দেশ ঝিঙ্গান। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। ২-২-এ শেষ হয় ম্যাচের ৯০ মিনিট। ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে। এর মধ্যেই লাল কার্ড দেখেন জিদান ইকবাল।

টাইব্রেকারে প্রথম শটই মিস করে ভারত। ব্রেন্ডন ফার্নান্ডেজের শট পোস্ট লেগে বেরিয়ে যায়। ভারতের হয়ে দ্বিতীয় শট গোলে রাখেন সন্দেশ ঝিঙ্গান। তৃতীয় শট থেকে গোল করেন আনোয়ার আলি। তার আগে অবশ্য তিনটিই শটই গোলে রেখেছিলেন ইরাকের ফুটবলাররা। যার ফলে ৩-২ গোলে জিতে যায় ইরাক। ভারতীয় ফুটবল দলের জন্য এই হার হতাশার। দু’বার এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে না পারাটা সত্যিই প্লেয়ারদের জন্য কষ্টের। শেষ পর্যন্ত টাইব্রেকারে হার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *