Cart Total Items (0)

Cart

All Sports
ইউএস ওপেন ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে মুখোমুখি আরিনা সাবালেঙ্কা ও কোকো গফ। যেখানে দ্বিতীয় গ্র্যান্ডস্লামের সামনে সাবালেঙ্কা, সেখানে প্রথম জয়ের লক্ষ্যে গফ। মহিলাদের একক সেমিফাইনালে আমেরিকার ম্যাডিসন কিসের কাছে প্রথম সেটে বাজে ভাবে হেরে যাওয়ার পর বিশ্ব নম্বর দুই আরিনা সাবালেঙ্কা লড়াই করে ঘুরে দাঁড়ান৷ যার পর মনে করা হচ্ছে সাবালেঙ্কা, দ্রুত বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা হয়ে যাবেন।

ফাইনালে তাঁকে খেলতে হবে কোকো গফের সঙ্গে। সাবালেঙ্কা নাটকীয়ভাবে প্রথম সেটটি ০-৬-এ হেরে যান কিন্তু পরের দু’টি সেটে কিসকে ৭-৬, ৭-৬-এ হারিয়ে অবিশ্বাস্য লড়াই জিতে ফাইনালের দরজা খুলে ফেলেন তিনি। এই নিয়ে তিনি তাঁর দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে পৌঁছে গেলেন।

এর আগে, আমেরিকান কিশোরী কোকো গফ বৃহস্পতিবার ইউএস ওপেনের ফাইনালে পৌঁছতে ক্যারোলিনা মুচোভাকে সরাসরি সেটে হারিয়ে দেন। কিন্তু তাঁদের ম্যাচ জলবায়ু বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে ৪৯ মিনিট বন্ধ থাকে।

ফ্লোরিডা থেকে ১৯ বছর বয়সী এই তরুণী ফ্লাশিং মিডোসে তাঁর প্রথম ফাইনালে উঠলেন। সেমিফাইনালে ৬-৪, ৭-৫ জিতে সাবালেঙ্কার মুখোমপখি কোকো। যদিও তাদের ম্যাচ শেষ হতে লেগে যায় প্রায় তিন ঘন্টা।

কোকো গফ জিতে বলেন, “আমি এই ম্যাচটিকে ফাইনাল ভেবেই খেলছিলাম, আর বিক্ষোভের কারণে যে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল সেটাকে ধরে নিয়েছিলাম বৃ্ষ্টির জন্য বন্ধ।।” এবার তাঁর সামনে সত্যিই ফাইনাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *