Cart Total Items (0)

Cart

All Sports India
পল পোগবা

অলস্পোর্ট ডেস্ক: জুভেন্টাস এবং ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবা-কে সাময়িকভাবে বরখাস্ত করা হল ডোপিং পরীক্ষায় অসফল হওয়ার কারণে। তাঁর নমুনায় টেস্টোস্টেরনের উচ্চ মাত্রা পাওয়া গিয়েছে। ইতালিয়ান অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষ (নাডো) সোমবার এএফপিকে এই কথা জানিয়েছে। চোট এবং একটি ব্ল্যাকমেল সম্পর্কের মধ্যে পড়ে দুঃস্বপ্নের মরসুম কেটেছে তাঁর। ৩০ বছর বয়সী এই ফুটবলারের ফিরে আসার স্বপ্নে এই নির্বাসন একটি বড় ধাক্কা। ২০ অগস্ট উডিনেসে জুভেন্টাসের ৩-০ গোলে জয়ের দলে তিনি বেঞ্চে ছিলেন। যদিও তাঁর মাঠে নামার প্রয়োজন হয়নি।

সোমবার, ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন কাতারি সম্প্রচারক আল জাজিরাকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কতটা কঠিন বছর তিনি কাটিয়েছেন যা তাঁর কেরিয়ারকে সম্পূর্ণরুপে শেষ করে দিতে পারত। কিন্তু তিনি এখন ফিরে পেতে চান তাঁর হারানো জায়গা। তবে এই ঘটনার পর সেটা আরও অনেকটাই পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

নাডো বলেছে যে পোগবা ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন। জুভেন্টাস এক বিবৃতিতে বলেছে যে পোগবা “একটি সতর্কতামূলক নির্বাসন পেয়েছেন। ক্লাবের পরবর্তী পদ্ধতিগত পদক্ষেপগুলি বিবেচনা করার অধিকার রয়েছে।”

পরীক্ষাটি ‘এ’ নমুনা নিয়ে উদ্বেগজনক, এবং যদি ‘বি’ নমুনাতেও টেস্টোস্টেরনের পাওয়া যায় তাহলে তা আরও বিপদ ডেকে আনতে পার পোগবার ফুটবল কেরিয়ারে। তিনি চার বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

এএফপি-তে পাঠানো এক বার্তায় পোগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা বলেন, তিনি “দ্বিতীয় নমুনার ফলের জন্য অপেক্ষা করছেন এবং ফলাফলের আগে কোনও মতামত দিতে পারবেন না। তবে এটা নিশ্চিত যে পল পোগবা কখনওই নিয়ম ভাঙতে চাননি।’’

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০২২-এর জুলাইয়ে জুভেন্টাসে যোগ দেন পোগবা। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত তিনি জুভকে চারটি সিরি ‘এ’ শিরোপা এবং দু’টি ইতালিয়ান কাপ জিততে এবং ২০১৫-তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন।

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে পোগবা একজন তারকা খেলোয়াড় ছিলেন কিন্তু তাঁর ২০২২-২০২৩ মরসুম চোট এবং শৈশবের বন্ধু এবং তাঁর এক ভাইয়ের জড়িত বহু-মিলিয়ন ইউরোর ব্ল্যাকমেল চক্রান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি সেই মরসুমে জুভেন্টাসের হয়ে মাত্র ১০টি ম্যাচে খেলেন এবং ফ্রান্সের হয়ে ২০২২ বিশ্বকাপ খেলতে পারেননি।

গত মরসুমে তিনি ছ’টি সেরি ‘এ’ গেম খেলেছিলেন কিন্তু সপ্তাহান্তে লাজিওর বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার জন্য তৈরি ছিলেন এবং আল জাজিরারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর ফিরে আসার মরিয়া চেষ্টার কথাও জানিয়েছিলেন। পোগবা আল জাজিরাকে বলেছিলেন, “আমার একটি কঠিন বছর ছিল তাই আমার ভিতরে রাগ রয়েছে সঙ্গে ফুটবল খেলার ইচ্ছাও।”

“শুধুমাত্র সেই মানুষই যারা আপনাকে আঘাত করতে পারে তারা আপনার কাছের মানুষ। আপনি জানেন যে শত্রুরা কারা বা কোথায় আছে, কিন্তু বন্ধু, পরিবার, যাদের আপনি মনে করেন যে তারা আপনার জন্য খুশি, তারা আপনাকে ধ্বংস করতে পারে,” তিনি বলেছিলেন।

“আপনাকে সতর্ক থাকতে হবে, অর্থ মানুষকে পরিবর্তন করে, একটি পরিবারকে ভেঙে দিতে পারে,” তিনি প্রাক্তন বন্ধু এবং তাঁর নিজের ভাই ম্যাটিয়াসের বহু মিলিয়ন ইউরো নয়ছয়ের প্রচেষ্টা সম্পর্কে বলেছিলেন।

“আমি নিজে থেকেই ভাবছিলাম যে আমি আর টাকা চাই না, আমি আর খেলতে চাই না, আমি কেবল সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই, যারা আমাকে আমার জন্য ভালবাসবে, খ্যাতির জন্য নয়, টাকার জন্য নয়,” তিনি বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *