Cart Total Items (0)

Cart

All Sports India
ছবি সৌজন্যে: টুইটার

অলস্পোর্ট ডেস্ক: ফিফা সেরা ফুটবলার কে হবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তবে তার আগে মনোনিত ফুটবলারদের তালিকা ঘোষণা করে দেওয়া হল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে। সেই তালিকায় অবশ্যই রয়েছেন লিওনেল মেসি ছাড়াও হার্লিং হালান্ড।

বৃহস্পতিবার ফিফা সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মহিলা বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে আইতানা বনমাতি এবং তাঁর স্প্যানিশ সতীর্থ জেনি হারমোসার নাম মনোনীত করেছে বলে জানিয়েছে। ম্যানচেস্টার সিটির ছয়জন ফুটবলারের নাম রয়েছে পুরুষদের তালিকায়। বনমতি এবং হারমোসা-সহ তাঁদের তিন বিশ্বকাপজয়ী সতীর্থ মহিলা সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ১৬ জনের মধ্যে রয়েছেন।

ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকারদের মধ্যে আর্লিং হালান্ড, জুলিয়ান আলভারেজ এবং মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, রডরি এবং বার্নাডো সিলভা মনোনীত হয়েছেন পুরুষদের পুরস্কারের জন্য। ইলকে গুন্ডোগান যিনি বার্সেলোনায় যোগ দেওয়ার আগে সিটির সঙ্গে প্রিমিয়ার লিগ, এফ এ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তিনিও মনোনিত হয়েছেন।

গতবছরের বিজয়ী লিওনেল মেসি যিনি ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন তিনি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত হয়েছেন। বিতর্কিত বিশ্বজয়ী স্প্যানিশ মহিলা কোচ হোর্হে ভিল্দাকে মহিলাদের সেরা কোচের মনোনয়ন থেকে বাতিল করা হয়েছে চুম্বন বিতর্কের ঘটনাটির পর। ম্যান সিটির বস পেপ গুয়ার্দেওয়ালা, ইন্টার মিয়ামির কোচ সিমোন ইনজাঘি এবং অ্যাঞ্জে পোস্টেকোগ্লো রয়েছেন পুরুষদের তালিকায়।

মহিলা সেরা খেলোয়াড় মনোনয়ন: আইতানা বনমাতি (স্পেন), লিন্ডা কেসেডো (কলম্বো), রাচেল ডেলি (ইংল্যান্ড), কাদিদিয়াতু ডায়ানি (ফ্রান্স), ক্যাটলিন ফোর্ড (অস্ট্রেলিয়া), মেরি ফাউলার (অস্ট্রেলিআ), অ্যালেক্স গ্রিনউড (ইংল্যান্ড), জেনি হারমোসা (স্পেন), লিন্ডসে হোরান (স্পেন), আমান্ডা ইলেস্টেড (সুইডেন), লরেন জেমস (ইংল্যান্ড), স্যাম কের (অস্ট্রেলিয়া), মাপি লিওন (স্পেন), হিনাতা মিয়াজাওয়া (জাপান), সালমা প্যারালুয়েলো (স্পেন), কেইরা ওয়ালশ (ইংল্যান্ড)।

 পুরুষদের সেরা খেলোয়াড় মনোনয়ন: জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), মার্সেলো ব্রোজোভিক (ক্রোয়েশিয়া), কেভিন ডি ব্রুয়েন (বেলজিয়াম), ইল্কে গুন্ডোগান (জার্মানি), আর্লিং হালান্ড (নরওয়ে), রদ্রি (স্পেন), খভিচা কোয়ারাটসখেলিয়া (জর্জিয়া), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিক্টর ওসিমেন (নাইজেরিয়া), ডেক্লান রাইস (ইংল্যান্ড), বার্নার্ডো সিলভা (পর্তুগাল)।

মহিলাদের সেরা কোচ মনোনয়ন: পিটার গেরহার্ডসন (সুইডেন), জোনাটান গিরাল্ডেজ (স্পেন), টনি গুস্তাভসন (সুইডেন), এমা হেইস (ইংল্যান্ড), সারিনা উইগম্যান (নেদারল্যান্ডস)।

পুরুষদের সেরা কোচ মনোনয়ন: পেপ গুয়ার্দিওয়ালা (স্পেন), সিমোন ইনজাঘি (ইতালি), অ্যাঞ্জে পোস্টেকোগ্লো (অস্ট্রেলিয়া), লুসিয়ানো স্পালেটি (ইতালি), জাভি (স্পেন)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...