অলস্পোর্ট ডেস্ক: ভারতের অধিনায়ক রোহিত শর্মা এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে গুরুত্বহীন ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফাইনালের জন্য দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের বিশ্রাম দিয়েই এদিনের দল সাজিয়েছেন তিনি। ভারতীয় দলে পাঁচটি পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যে এবং মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞদের বিশ্রাম দেওয়া হয়েএ এই ম্যাচে এবং কুলদীপ যাদবকেও বিশ্রাম দেওয়া হয়েছে কারণ ভারতীয় দল এই ম্যাচে কিছু নতুন মুখকেও দেখে নিতে চাইছে বিশ্বকাপের আগে। ভারতীয় দল ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। এই ম্যাচে তিলক ভার্মার ওডিআই অভিষেক হয়েছে। এছানা মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর এবং সূর্যকুমার যাদবকেও এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
রোহিত শর্মা বলেন, “আমরা প্রথমে ফিল্ডিং করতে যাচ্ছি। এই টুর্নামেন্টে যেটা আমরা করিনি এবার এর আগে, আমরা ফ্লাড লাইটে ব্যাট করিনি এবং এই ম্যাচে সেই সুযোগকে কাজে লাগাতে চাইছি। এই উইকেট সবার জন্যই সহায়ক। আমরা তাদের খেলার সুযোগ দিয়েছি যারা খেলেনি। আমরা পাঁচটি পরিবর্তন করেছি। বিরাট, হার্দিক, সিরাজ, বুমরাহ এবং কুলদীপকে বিশ্রাম দিয়েছি। তিলকের অভিষেক হয়েছে। শামি এবং প্রসিধও এসেছেন। সূর্যকুমারও এসেছেন।
মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার এদিনও নামতে পারেননি। চোট সারিয়ে ফেরার পর ভারতের হয়ে টানা তিনটি ম্যাচে খেলতে পারলেন না। রোহিত বলেন, “অনেকটাই উন্নতি হয়েছে কিন্তু এখনও পুরো ফিট নয়।” বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে তানজিব সাকিবের।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ঈশান কিষান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, আনামুল হক, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
