Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: চোটের কারণে এশিয়ান গেমস ২০২৩ থেকে ছিটকে গেলেন শিভম মাভি।তাঁর জায়গায় এশিয়ান গেমসে পুরুষদের ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেলেন বাংলার আকাশদীপ। পিঠে চোট পাওয়ার কারণে মাভি খেলতে পারবেন না হ্যাংঝৌ এশিয়ান গেমসে। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে পুরুষদের ক্রিকেট। টি২০ ফর্ম্যাটেই হবে এই ম্যাচ। 

অন্যদিকে মহিলা নির্বাচন কমিটি ভারতীয় মহিলা ক্রিকেট দলে সুযোগ দিয়েছেন পূজা ভাস্ত্রকরকে।আগেই স্ট্যান্ডবাই লিস্টে তাঁর নাম ছিল।অঞ্জলি সর্বানির পরিবর্ত হিসাবে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন। 

হাঁটুতে চোট পেয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন বাঁ-হাতি পেসার সর্বানি।১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট।ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি পিংফেং ক্রিকেট ফিল্ডে হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট।মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টও হবে টি২০ ফর্ম্যাটেই। 

ভারতীয় ক্রিকেট দল (সিনিয়র পুরুষ): রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আর্শদীপ সিং , মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটকিপার), আকাশ দীপ।

স্ট্যান্ডবাই তালিকা: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।

ভারতীয় ক্রিকেট দল (সিনিয়র মহিলা): হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রডরিগেস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমানজ্যোত কৌর, দেবিকা বৈদ্য, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়ার, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বারেডি, পূজা ভস্ত্রাকার।

স্ট্যান্ডবাই তালিকা: হারলিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইসহাক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *