Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক অভিষেকের মাত্র কয়েকদিন পর কর্মরত মহিলাদের নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেটার তানজিম। আর তাঁর এই মন্তব্যে সোমবার বিতর্কের বিস্ফোরণ হয় বিশ্ব জুড়ে। বোলার তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চতুর্থ ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন। শুক্রবার এশিয়া কাপে ভারতকে হারিয়ে দেওয়ার পিছনে বাংলাদেশের হয়ে ভূমিকাও রেখেছিলে। শেষ ওভারে বাংলাদেশের জন্য জয় নিশ্চিত করার আগে তাঁর পেশিতে টান ধরায় তিনি মাঠ থেকে বেরিয়ে যান।

এর পর ২০ বছরের এই ক্রিকেটার মহিলাদের নিয়ে তাঁর পুরনো এক মন্তব্য সামনে চলে আসে। এবং তা প্রকাশ্যে আসার পরে নারী অধিকার কর্মী এবং নারীবাদীদের কাছ থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে৷

তানজিম গত বছর ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘‘স্ত্রী কাজ করলে স্বামীর অধিকার নিশ্চিত থাকে না। স্ত্রী কাজ করলে সন্তানও অধিকার হারায়। স্ত্রী কাজ করলে তার সৌন্দর্য নষ্ট হয়। স্ত্রী কাজ করলে সংসার নষ্ট হয়। স্ত্রী কাজ করলে পর্দা হারিয়ে যায়। স্ত্রী কাজ করলে সমাজ নষ্ট হয়।’’

সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির অনেকটাই নির্ভর করে পোশাক কারখানার উপর। এবং সেই সব কারখানায় মহিলাকর্মীদের আধিক্য অনেকটাই বেশি। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে রক্ষণশীল পুরুষতান্ত্রিক মনোভাব ব্যাপকভাবে রয়ে গিয়েছে।

অন্য একটি পোস্টে, তানজিম পুরুষদের সতর্ক করে দিয়েছিলেন যে তাদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে তার পুরুষ বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশা করতে অভ্যস্ত একজন মহিলাকে বিয়ে করলে কখনওই সে একজল ভাল মা হতে পারবেন না।

প্যারিসে বসবাসকারী নারীবাদী লেখিকা জান্নাতুন নঈম প্রীতি জানিয়েছেন যে বাংলাদেশ দলের জার্সিগুলি কারখানায় তৈরি করা হয়েছিল সেখানে বেশিরভাগ মহিলারাই কাজ করেন। তিনি বলেন, “আমি আপনার জন্য দুঃখিত যে আপনি আপনার মাকে একজন সাধারণ মানুষ মনে করেন না।’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস এএফপিকে বলেছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তারা এই মন্তব্যের সমালোচনা করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *