Cart Total Items (0)

Cart

All Sports
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জিতে এশিয়ান গেমস ২০২৩-এ জয়ের খাতা খুলেছে ভারতীয় ফুটবল দল। নেপালের কাছে ১-৫ গোলে হারের ধাক্কা ভুলে বাংলাদেশের বিরুদ্ধে জয় ভারতকে কিছুটা হলেও ভাল জায়গায় এনে দিয়েছে। কিন্তু জিতলেও খুশি হতে পারেননি দলের অধিনায়ক সুনিল ছেত্রী। এমনকি দলের প্রস্তুতি নিয়ে মুখ খুলতে চান না, এম‌নটাও জানিয়েছেন তিনি।

এদিনের ম্যাচে সুনিল ছেত্রীর পেনাল্টি শটে জয় আসে ভারতের। দলের জয় নিশ্চিত করে এদিনের ম্যাচের তারকা ছেত্রী। ম্যাচ শেষে জয়ের জন্য দলের প্রশংসা করলেও তিনি যে দল নিয়ে বা দলের পারফর্মেন্সে খুশি নন তা স্পষ্ট করে দিয়েছেন। ‘‘এটা হতাশাজনক ছিল। অনেক সুযোগ পেলেও আমরা গোল করতে পারিনি। দিন শেষে তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য জরুরি ছিল। পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলা সহজ না। অনেক প্রতিকুলতা আসে, ’’বাংলাদেশের বিপক্ষে জয়ের পর বলেন সুনিল ছেত্রী।

দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘‘দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করবেন না। এরকম একটা খেলার পর আপনারা নিশ্চয় চাইবেন না আমি বিপদে পড়ি। প্রস্তুতি থাকুক না থাকুক, ১৭ জন খেলোয়াড় থাকুক বা ৩০, আমরা আমাদের সেরাটা দিয়েই পরের ম্যাচ খেলব। এমন কিছু নিয়ে কথা বলবেন না যার প্রভাব পরের ম্যাচে পড়তে পারে।’’

বাংলাদেশের অধিনায়ক রহমত ফাউল করলে পেনাল্টি পায় ভারত। ৩৯ বছরের সুনীল ৮৫ মিনিটে পেনাল্টি থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের গোলরক্ষক ডাইভ দিয়ে বল আটকানোর চেস্টা করলেও তাঁর পাস দিয়ে বল জালে জড়িয়ে যায়। ছেত্রীর দুর্দান্ত সেটপিসের আটকাতে কিছুই করতে পারেননি তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *