Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: তিনজন ভারতীয় মার্শাল আর্ট অ্যাথলিট চিন থেকে ছাড়পত্র না পাওয়ায় এশিয়ান গেমস ২০২৩-এ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এই তিনজন মহিলা উশু প্লেয়ার উত্তরপূর্ব রাজ্য অরুণাচল প্রদেশের। উশু চিনে কুংফু নামেও পরিচিত। এটি একটি মাল্টি-ডিসিপ্লিনারি মার্শাল আর্ট।

এক সুত্র থেকে জানা যাচ্ছে এই তিনজনই এশিয়ান গেমস ২০২৩ আয়োজক কমিটি থেকে অনুমোদন পেয়েছিলেন খেলায় অংশগ্রহণ করার।  কিন্তু তারা তাদের অ্যাক্রিডিটেশন কার্ড ডাউনলোড করতে পারেননি। এই কার্ড চিনে প্রবেশের জন্য ভিসা হিসাবে কাজ করে। তাই অনুমোদন পেলেও খেলায় অংশ নিতে পারলেন না তাঁরা। কোচিং স্টাফ সহ বাকি ১০ সদস্যের দল বুধবার হ্যাংঝৌতে গেমসের জন্য রওনা হয়েছেন।

ভারতীয় অলিম্পিক অ্যাসোশিয়েশন কিংবা দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়-কে এএফপি-র তরফে তৎক্ষণাৎ জানানো হলেও তাঁরা এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি। গত জুলাইতে ভারতীয় উশু দল এই তিনজনের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিতে যেতে পারেনি চিনে।

১৯ তম এশিয়ান গেমস শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে। তবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই খেলা। এই খেলায় অংশগ্রহণ করবেন মহাদেশের সেরা খেলোয়াড়রা। ভারতের মোট ৬৫৫ জন আথলিট অংশ নেবে খেলায়। ২০ দিনে এশিয়ান গেমসের মোট ৬১টি খেলার মধ্যে ৪১টি খেলায় অংশ নেবে ভারত। এশিয়ান গেমসের মত একটা মেগা ইভেন্টে ভারত সবসময়ই নিজেদের সেরাটা দিয়েছে। এশিয়ান গেমস ২০১৮-তে ভারত মোট ৭০টি পদক জিতেছিল।

আশা করা যাচ্ছে আগেরবারের থেকে এবারে আরও বেশি পদক জিতবে ভারত। চিনের হাংঝৌতে মোট ৫৬টি ভেন্যুতে হবে খেলা। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর মত শীর্ষ ভারতীয় অ্যাথলিটরা অংশ নিয়েছেন এশিয়ান গেমস ২০২৩-এ। ভারতের হকি টিমের থেকেও থাকছে অনেক প্রত্যাশা। এছাড়াও ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি ভারতকে অনেকটা এগিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *