অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পুরুষ ভলিবল দল এশিয়ান গেমসে তাদের দৌড় অব্যাহত রাখল। শুক্রবার এশিয়ান গেমস ২০২৩-এ চাইনিজ তাইপেইকে ৩-০ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়ের পরে ভারত শুক্রবার ২৫-২২, ২৫-২২, ২৫-২১ গেমে চাইনিজ তাইপাইকে হারিয়ে দেয়। এক ঘন্টা ২৫ মিনিট ধরে চলে এই লড়াই। চাইনিজ তাইপেইকে হারানোর পর ভারত প্লে অফে ১-৬ স্থানের মধ্যে পৌঁছে যায়।
প্রথম দিকে ভারত ৬-১০ ব্যাবধানে পিছিয়ে ছিল। বেশিরভাগ সময় পিছিয়ে থাকার পর ভারত শেষ পর্যন্ত ২১-২১-এ ড্র করার আগেই ভার্গিস এবং অশ্বাল রাই চূড়ান্ত দু’টি পয়েন্ট জিতে ভারতকে এগিয়ে দেন।
দ্বিতীয় সেটে ভারত ৩-০-তে এগিয়ে থাকলেও চাইনিজ তাইপেই ১৭-১৭-এ স্কোর সমান করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা তা করতে ব্যর্থ হয়। ভারত ২৫-২২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।
ভারত শুরুটা ভালই করেছিল। ১০-৪-এ ভারত এগিয়ে গেলে চাইনিজ তাইপেই ১৪-১৪- ড্র করে। যদিও পরে ভারত অবশ্য ২১-১৮-তে এগিয়ে যায়। ২৫-২১-গেমে ভারত জিতে যায়।
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের এশিয়ান গেমস ২০২৩-এর জন্য চিন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু অরুণাচলের তিনজন উশু খেলোয়াড় ভিসা না পেয়ে এশিয়ান গেমসে খেলতে পারবেন না। সেই কারণেই অনুরাগ ঠাকুর তাঁর চিন সফর বাতিল করেছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘চিনের এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী এশিয়ান গেমসের জন্য চিন সফর বাতিল করেছেন। ভারত সরকার আমাদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়েছে।’’
এমইএ-এর মুখপাত্র জানিয়েছেন চিনের কর্তৃপক্ষ ভারতের কিছু খেলোয়াদের প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘‘ভারত সরকার জানতে পেরেছে ভারতের কিছু খেলোয়াড়রা যাতে খেলতে না পারে তার ব্যবস্থা আগে থেকেই চিন করে রেখেছিল। অরুণাচল প্রদেশের কিছু ক্রীড়াবিদ ১৯তম এশিয়ান গেমসে থেকে বাদ পড়েছে। ভারত জাতিগততার ভিত্তিতে ভারতীয় নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ কোনওভাবেই মেনে নেবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
