Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আগামী মাসে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ । ওডিআই বিশ্বকাপের জন্য হায়দরাবাদে আসার আগে পাকিস্তান ক্রিকেট দলের দুবাই ভ্রমণের পরিকল্পনা ছিল।  ভিসা সংক্রান্ত কিছু সমস্যার কারণে তা বাতিল করতে হয়েছে তাঁদের। জানা যাচ্ছে পাকিস্তান এখনও ভারতে আসার ভিসা পায়নি। বাবর আজম এবং তার দল প্রি-ওয়ার্ল্ড কাপ টিম বন্ডিং ট্রিপের জন্য দুবাই যাওয়ার পরিকল্পনা করেছিল তবে তা বাস্তবায়িত হতে পারেনি। কারণ পাকিস্তান দল এখনও তাদের ভারত ভ্রমণের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী নয়টি দলের মধ্যে পাকিস্তান দলই একমাত্র যারা এখনও তাদের ভিসা পায়নি।

২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য হায়দরাবাদে আসার কথা পাকিস্তানের। তাঁর আগে আগামী সপ্তাহে তাঁদের সংযুক্ত আরব আমিরসাহিতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পাকিস্তান দল এখন করাচি যাবে এবং পরের সপ্তাহে আসবে হায়দরাবাদে। ২০১২-১৩-র পর এই প্রথম ভারতে খেলতে আসছে পাকিস্তান। ওই সময় সাদা বলের সিরিজের পর থেকে ভারত বা পাকিস্তান কেউই একে অন্যের দেশে যায়নি। পাকিস্তানের বর্তমান দলের মাত্র দু’জন খেলোয়াড় অতীতে খেলতে ভারতে এসেছেন।

আগামী ৬ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

শুক্রবার পাকিস্তান নিজেদের ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। কিন্তু সেই দলে নেই তারকা পেসার নাসিম শাহ। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। চোটের কারণে নিজের বোলিং ওভারের মাঝেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তাঁর বদলে দলে পেসার হিসেবে জায়করে নিয়েছেন হাসান আলি। পাকিস্তানের পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তাঁকে সাহায্য করবেন হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম এবং হাসান আলি।

বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক),  শাদাব খান,  ফখর জামান,  ইমাম-উল হক,  আবদুল্লাহ শাফিক,  মহম্মদ রিজওয়ান,  শাউদ শাকিল,  ইফতিখার আহমেদ,  সালমান আলী আঘা,  মহম্মদ নওয়াজ,  উসামা মীর,  হ্যারিস রউফ,  হাসান আলি,  শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *