Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ভারতের রবিবারের শুরুটা দারুণভাবে হল। ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে এবং পুরুষদের ডাবলস স্কালস রোয়িংয়ে ররুপো পদক-সহ এশিয়ান গেমস ২০২৩-এর প্রথম পদক ঘরে তুলল ভারত। ভারতীয় দলের এবারের লক্ষ্য হ্যাংঝৌ থেকে ১০০ পদকের মাইলস্টোন অতিক্রম করা। সেই লক্ষ্যে এদিন পদক তালিকায় প্রথম নাম লেখাল ভারত। একটু দেড়িতেই পদক তালিকায় নাম লেখাল ভারত। যদিও, ক্রীড়াবিদদের কিছুটা হতাশা থাকবে কারণ তাঁরা তাদের নিজ নিজ ইভেন্টে অধরা স্বর্ণপদক আনতে ব্যর্থ হন।

শ্যুটিংয়ে, রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসের দল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডের শেষে মোট ১৮৮৬ স্কোর করে রুপো জিতেছে। এই ইভেন্টে সোনা জিতে নিয়েছে আয়োজক দেশ চিন। তাঁদের স্কোর ১৮৯৬.৬ এবং মঙ্গোলিয়া ১৮৮০ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

রমিতা (৬৩১.৯)- দ্বিতীয়, মেহুলি – (৬৩০.৮)- পঞ্চম, ব্যক্তিগত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে৷ চিনের হান জিয়াউ ৬৩৪.১ স্কোর-সহ একটি নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছেন, ২০১৯ সালে দিল্লিতে তাঁর স্বদেশী ঝাও রুওঝু-এর গড়া রেকর্ডের থেকে ০.১ পয়েন্টে এগিয়ে শেষ করেছে।

রোয়িংয়ে, অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং-এর জুটি লাইটওয়েট মেনস ডাবল স্কালসে ৬:২৮.১৮ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছে। এই ইভেন্টেও, সোনা গিয়েছে চিনের ঘরেই। তারা সময় করেছে ৬:২৩.১৬ সেকেন্ড এবং ব্রোঞ্জ জিতেছে উজবেকিস্তান, তাদের সময় ৬:৩৩.৪২ সেকেন্ডে।

তবে দুই ইভেন্টেই আয়োজক দেশ চিনকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারতীয় প্রতিযোগীরা। তাঁরা টানা সোনাজয়ীদের ঘারে নিঃশ্বাস ফেলেছেন। শেষ পর্যন্ত ছাঁপিয়ে যেতে না পারলেও শুটিংয়ে একক ইভেন্টে তাঁরা যে আরও কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত সেই বার্তা তাঁরা দিয়েই রেখেছে প্রতিপক্ষদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *