Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: চোটের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার । চোট কাটিয়ে এশিয়া কাপে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে চোট পেয়ে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে খেললেও তেমন রান পাননি তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে তিনি তাঁর অস্তিত্ব বুঝিয়ে দিলেন। ৯০ বলে ১০৫ রান করে ভারতকে জেতার লক্ষে পৌঁছে দিলেন শ্রেয়াস।

এদিন তিন নম্বরে নেমে শতরান করেছেন শ্রেয়াস। কিন্তু পরের ম্যাচে তা আর হবে না। কারণে দলে ফিরে আসবেন বিরাট কোহলি। তিন নম্বর জায়গাটা কোহলির। কিন্তু শতরান করে কি কোহলির চাপ বাড়াবে শ্রেয়াস? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমি দলে পাঁচ নম্বরের মধ্য খেলব ভেবেছি। নেটে আমি যথেষ্ট ভাল অভ্যাস করেছি। যে কোনও পজিশনে ব্যাট করতে আমি রাজি। দল যেমন বলবে তাই করব। বিরাট দলের কিংবদন্তী ওর জায়গা ছিনিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি শুধু রান করে যেতে চাই।’’

ম্যাচ জেতার পর শ্রেয়াস বলেন, ‘‘এটা একটি রোলারকোস্টার রাইড ছিল। আমি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছি। আমি একা হয়ে পড়েছিলাম।’’ ২৮ বছরের এই ক্রিকেটার এশিয়া কাপে ফিরে এলেও তিনি দু’সপ্তাহের টুর্নামেন্টে মাত্র একবার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, ‘‘ফিরে এসে ভাল লাগছে। টিভি থেকেই ম্যাচ দেখছিলাম কিন্তু বারবার ইচ্ছা করছিল মাঠে যেতে।’’

কেএল রাহুল বলেন, ‘‘সকালে যখন উইকেট দেখেছিলাম আমার মনে হয়নি এটা স্পিন করতে পারবে। বিপক্ষ দলকে ৪০০ রান টার্গেট দেওয়া সত্যিই আত্মবিশ্বাস বাড়ায়।’’ রোহিত এবং বিরাট দলে না থেকেও ভারতের ব্যাটাররা অসাধারণ খেলেছেন। পাঁচ উইকেট হারিয়ে ভারত ৩৯৯ রান করেছে।

প্রথম একাদশ বাছাই করা চ্যালেঞ্জ কিনা জানতে চাইলে রাহুল বলেন, “এটা আসলে আমাদের সিদ্ধান্ত নয়। আমাদের কাজ পরিষ্কার। যারা একাদশে রয়েছে তাদের প্রত্যেককে মনোযোগ দিতে হবে। সবাই এর মধ্য দিয়ে গিয়েছে, আপনাকে আরও ভাল হতে হবে এবং সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”

ফিল্ডিং সম্পর্কে রাহুল বলেন, “আমরা কয়েকটি ক্যাচ ফেলেছি, কিন্তু ফ্লাড লাইটে ফিল্ডিং করা শারীরিকভাবে চ্যালেঞ্জিং। কোচরা ক্রিকেটারদের ফিট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। বিশ্বকাপ আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। চ্যালেঞ্জের সঙ্গে অভ্যস্ত হতে হবে।”

অস্ট্রেলিয়া তাদের টানা পঞ্চম ওডিআই হারের পর অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন যে বিশ্বকাপের আগে সবকিছু ঠিক করতে তাদের কিছু পরিবর্তন করতে হবে। দক্ষিণ আফ্রিকা এবং ভারতের কাছে পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরেছি। আমাদের কিছু জিনিস বাছাই করতে হবে, আশা করি পরের ম্যাচে আমরা ভাল খেলব। আমাদের হাতে এখনও কয়েকটা দিন আছে, বিশ্বকাপের জন্য কাজ করছি। আশা করি শেষ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।”

গ্রাউন্ড স্টাফদের জন্য পুরস্কারের টাকা

রবিবার মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড স্টাফদের জন্য ১১ লক্ষ্য টাকা বরাদ্দ করেছে। বৃষ্টির কারণে রবিবার দু’বার ম্যাচ বিঘ্নিত হলেও হোলকার স্টেডিয়ামে ম্যাচ প্রস্তুতির জন্য গ্রাউন্ড স্টাফদের এই টাকা বরাদ্দ করা হয়েছে।

এসপিসিএ-র সভাপতি অভিলাস খান্দেকার বলেন, ‘‘আজকের খেলাটি হতে পেরেছে গ্রাউন্ড স্টাফদের জন্য। তাই তাঁদের জন্য ১১ লক্ষ্য টাকা বরাদ্দ করা হয়েছে।’’ এটি তাঁদের কাছে সুখবরও কারণ মার্চে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের পর এই মাঠের পিচকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল খারাপ রেটিং দিয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...