অলস্পোর্ট ডেস্ক: সোমবার অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এশিয়ান গেমস ২০২৩-এ ১৫০-২০০ জন অ্যাথলিটের ডোপিং টেস্ট করা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও পজিটিভ ফলাফলের খবর পাওয়া যায়নি। হ্যাংঝৌতে গেমসের দ্বিতীয় দিনে একটি ডোপিং বিরোধী সাংবাদিক সম্মেলনে ওসিএ জানিয়েছেন ডোপিং টেস্ট ‘‘দ্রুত গতিতে’’ চলছে। ওসিএ অ্যান্টি-ডোপিং কমিটির উপদেষ্টা মানি জেগাথেসান সতর্ক করেছেন যে যাঁরা ইভেন্টে ডোপিংয়ে ধরা পড়বেন তাঁদের ছেঁটে ফেলা হবে।
তিনি বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ২০০ জন অ্যাথলিটের ডোপিং টেস্ট করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। স্পষ্ট করে জানাতে বেশ কিছুদিন সময় লাগবে।’’
‘‘এই গেমসে অংশগ্রহনকারী প্রতিটি ক্রীড়াবিদকে অবশ্যই বুঝতে হবে যে তাঁদের যেকোনও সময় পরীক্ষার জন্য বাছা হতে পারে। আমাদের একটি পরিস্কার ইভেন্ট নিশ্চিত করাই মূল লক্ষ্য,’’ জেগাথেসান বলেন।
১৯তম এই এশিয়ান গেমসে প্রায় ১২,০০০ অ্যাথলিট রয়েছেন। অলিম্পিকের থেকে যা সংখ্যায় অনেক বেশী। সেই কারনেই জেগাথেসান জানিয়েছেন যে তাঁদের মধ্যে সবাইকে পরীক্ষা করা অসম্ভব।
সেই কারনেই তাঁরা শুধুমাত্র যারা আগে বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন বা ভবিষ্যতে এশিয়ান রেকর্ড ভাঙতে পারেন তাঁদেরই এই ডোপিং টেস্টের জন্য বাছাই করা হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
