অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ এখনও পর্যন্ত ভারত তিনটি ম্যাচ খেলেছে। তিনটি ম্যাচের প্রত্যেকটা ম্যাচই খেলেছেন সুনীল ছেত্রী। তিনটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে গোল করে তিনি ভারতকে রাউন্ড অফ ১৬-এ নিয়ে গিয়েছেন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তাঁর বিরাট অবদান। তবে সম্প্রতি বাবা হওয়ার পর তিনি তাঁর ছেলেকেও মিস করছেন।
গত মাসে সুনীল ছেত্রী এবং সোনমের পুত্র সন্তান হয়েছে। কিন্তু সুনীল তাঁর পরিবারের পাশে না থেকে দেশের জন্য মাঠে রয়েছেন এখন। সুনীল কীভাবে তাঁর দলের সদস্যদের সঙ্গে সময় কাটান এই উত্তরে তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে বয়সের অনেকটাই পার্থক্য রয়েছে। দলের অনেকেই খুবই ছোট, ওদেরকে ওদের মতো থাকতে দিই। আমি আর সন্দেশ একটু আলাদা। আমাদের দু’জনেরই ছোট সন্তান আছে বাড়িতে। আমি আমার ছেলেকে মিস করি এবং ও ওর মেয়েকে।’’
গ্রুপ-এ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ড্র করলেও গোল পার্থক্যে রাউন্ড অফ ১৬-তে পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল। দু’দলের মধ্যের মোট গোলের ব্যবধান ৬-৫।
ম্যাচের আগে ভারতীয় দল প্রস্তুতির তেমন সুযোগ পায়নি। প্রথম গ্রুপ ম্যাচ শুরু হওয়ার কিছু আগে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা চিনে পৌঁছয়।
ম্যাচের পর ছেত্রী বলেন, ‘‘আমরা পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলেছি। যা সত্যিই খুব কঠিন। ভাল দিক হল আমরা রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গিয়েছি। পরের ম্যাচে আমাদের ফিট থাকতে হবে।’’
ছেত্রীর আবেদনে সন্দেশ ঝিঙ্গানকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেত্রী বলেন, ‘‘আমার নিজের খারাপ লাগছে ঝিঙ্গানকে অন্যদিকে যেতে আমিই বলেছিলাম। কাউকে ছোট না করেই বলছি বয়সে ছোট প্লেয়ারদের সঙ্গে আগে খেলিনি যার ফলে কিছুটা অসুবিধা হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম আমরা সবাই যাচ্ছি। যাওয়ার দু’দিন আগে জানতে পারি শুধু আমি একাই যাচ্ছি।’’
ছেত্রী হেসে বলেন, ‘‘এমনও একটা দিন ছিল যেদিন আমি ভেবেছিলাম আমি খেলব না। সবার মধ্যে একজনকে বেছে নিতে হত। ঝিঙ্গানকে বেছে নিতে আমাকে অনেকটাই ভাবতে হয়েছিল।’’
ছেত্রী সবসময়ই ঝিঙ্গানের পাশে ছিলেন। তিনি তাঁকে ‘ফুটবলের মস্তিস্ক’ বলার পাশাপাশি তাঁকে বড় যোদ্ধাও বলেছেন। তিনি বলেন, ‘‘ওর ডিফেন্ডিং নিয়ে অনেকেই কথা বলেছিল। কিন্তু আসলে ও ফুটবলের মস্তিস্ক এবং ও বড় যোদ্ধা। ও জেতার জন্য যা কিছু করতে পারে। প্রথম ম্যাচে পরিবর্ত হিসাবে আমাদের কাছে কেউ ছিল না। খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়েছে। তার জন্য ওদেরকে ধন্যবাদ।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
