অলস্পোর্ট ডেস্ক: সোমবার এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শীর্ষ বাছাই রোহন বোপন্না এবং ইউকি ভামব্রি জুটি। উজবেকিস্তানের নিম্ন র্যাঙ্কের সের্গেই ফোমিন এবং খুমায়ুন সুলতানভের কাছে বোপন্নাদের এই হার খুবই অপ্রত্যাশিত। ম্যাচের শেষভাগে ভামব্রি তাঁর সার্ভ এবং স্ট্রোকের জন্য চুড়ান্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন। উজবেক খেলোয়াড়রা তাঁদের প্রতিপক্ষের বিরুদ্ধে ২-৬, ৬-৩ এবং ১০-৩ জয়ের সঙ্গে পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে।
এই পরাজয় ভারতীয় জুটিকে আরও পিছিয়ে দেবে। বোপন্না ডাবলসে শীর্ষ দশ খেলোয়াড় এবং ভামব্রিও শীর্ষ ১০০-এর মধ্যে রয়েছেন। অন্যদিকে উজবেকরা টপ ৩০০-তেও নিজেদের জায়গা করে নিতে পারেনি।
ধারাবাহিকভাবে প্রথম সার্ভ করতে ভুল করেননি সুলতানভ। সুপার-টাই ব্রেকারে উজবেকরা ৩-০ তে এগিয়ে যান এবং ভারতীয়রা ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। বোপন্নার সার্ভে ৬-১ ব্যবধানে উজবেকিরা একটি দুর্দান্ত সার্ভিস রিটার্ন করে জয় তুলে নেয়।
ভারতীয় কোচ জিশান আলি জানিয়েছেন ম্যাচে ভামব্রির কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাননি বোপন্না।
জিশান পিটিআই-কে বলেছেন, ‘‘এই পর্যায়ের একজন অভিজ্ঞ খেলোয়াড় হওয়ার পরে কখনওই একজন এরকম গুরুত্বপূর্ন সময়ে এতগুলো ভুল একসঙ্গে করতে পারেন না। আপনাকে সব সুযোগ কাজে লাগানোর জন্য সবসময় তৈরী থাকতে হবে।’’
তিনি আরও বলেছেন, ‘‘উজবেকিস্তানের খেলোয়াড়রা কারুর কাছ থেকে কিছুই কেড়ে নিচ্ছেন না। তাঁরা সম্ভবত তাঁদের জীবনের সেরা ম্যাচটি খেলেছেন। দ্বিতীয় সেটে আমাদের কাছে সুযোগ ছিল কয়েকটি ব্রেকিং পয়েন্টের এবং আমরা যদি খেলাটি জিততে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হত।’’
ভারতীয়রা ১৬টি ব্রেকিং-পয়েন্টের ১২টিই কাজে লাগাতে পারেননি।
জিশান আরও জানিয়েছেন, ‘‘রোহন একটি ভাল ম্যাচ খেললেও তাঁর সতীর্থের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাননি।’’
এটিই শেষ এশিয়ান গেমস ৪৩-এর রোহন বোপন্নার। ২০১৮-তে তিনি সোনা জিতেছিলেন সেই সময় তাঁর সঙ্গে খেলেছিলেন দিভীজ সরণ।
বোপন্না এবং ভামব্রি দু’জনেই এখন মিক্সড ডাবলসে প্রতিদ্বন্ধিতা করবেন। ভামব্রি এবং অঙ্কিতা রায়না শীর্ষ বাছাই এবং বোপন্না এবং বোসলে দ্বিতীয় বাছাই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
