অলস্পোর্ট ডেস্ক: ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এক দিনের বিশ্বকাপ। আয়োজক ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। ন’টি মাঠে খেলবে ভারত। প্রায় গোটা দেশ জুড়ে খেলতে হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের। সেই কারণেই তাঁরা চাইবেন তার আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নিতে। এর আগে বুধবার তৃতীয় এবং শেষ ওডিআইতে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ রয়েছে। যদি ভারত অস্ট্রেলিয়াকে হারায় তাহলে তা হবে ইতিহাসে প্রথম বার। কারণ এর আগে কখনও ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেনি ভারত। একটি সিরিজে যতগুলি ম্যাচেই খেলা হয়ে থাকুক না কেন এর আগে ঘরের মাঠে বা ঘরের বাইরের মাঠে এরকম ফল ভারত করতে পারেনি। এবার দেখার বিষয় বিশ্বকাপে প্রধান আয়োজক দেশ ভারত কতটা নিখুঁত ভাবে ৩-০ স্কোর লাইনে সিরিজটি শেষ করে।
প্রভাবশালী ভারতীয় দল তাঁদের সামনের সারির খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও সিরিজ ইতিমধ্যেই পকেটে পুড়ে ফেলেছে ভারতীয় দল। ভারতীয় দল এই মুহূর্তে নিজেদের সেরা ফর্মে রয়েছে বিশ্বকাপ শুরুর আগে। সামনে আবার ঘরের মাঠে বিশ্বকাপ জেতার হাতছানি।
চেন্নাইতে ৮ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে যদি ভারত ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিততে সক্ষম হয় তাহলে ভারত পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে থাকবে।
তবে এইবার অস্ট্রেলিয়ান বোলারদের জন্য কিছুটা স্বস্তি রয়েছে। কারণ এই মুহূর্তে ভারতের অন্যতম শক্তিশালী খেলোয়াড় শুভমান গিল প্রথম দুই ম্যাচে ৭৪ এবং ১০৪ রান করার পর বিশ্রামে রয়েছেন।
৫০ ওভারের বিশ্বকাপের বছরে গিলই হচ্ছেন এই ফর্ম্যাটের একমাত্র ব্যাটার যিনি ১,২৩০ রান এবং ৭২.৩৫ রানের বিষ্ময় গড় করেছেন। খেলায় তাঁর অনুপস্থিতি ভীষনভাবেই অনুভূত হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
