Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে এখনও পর্যন্ত মোট ১৪টি পদক জিতেছে ভারত। যার মধ্যে তিনটি সোনা, চারটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ।

এশিয়ান গেমস ২০২৩-এ মোট ৬৫৫ জন ভারতীয় প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এবারের গেমস হচ্ছে চিনের হ্যাংঝৌতে। এই মহাদেশীয় মাল্টিস্পোর্ট ইভেন্টের ১৯তম মরসুম শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর, শেষ হবে ৮ অক্টোবর। এই গেমস হওয়ার কথা ছিল ২০২২-এ। কিন্তু কোভিড ১৯-এর কারণে তা পিছিয়ে যায়।

শেষ মরসুম এশিয়ান গেমস জাকার্তা ২০১৮-তে ভারতের মোট ৫৭০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এবং সে বছর সব থেকে বেশি ৭০টি পদক জিতেছিল ভারত। যার মধ্যে ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ ছিল। স্বাভাবিকভাবেই প্রতিযোগীর সংখ্যা বাড়ায় এবার ভারতের ঝুলিতে পদক সংখ্যা বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে।

অনেক বছর ধরে এশিয়ান গেমসে ভারতের পারফর্মেন্স সব থেকে ভাল। সব থেকে বেশি পদক আছে তাঁদের দখলে।

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় অ্যাথলেটিক্স স্কোয়াডে পুরুষদের জ্যাভলিন থ্রো তারকা নীরজ চোপড়া, যিনি অলিম্পিক এবং এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমসের পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ রুপো জয়ী অবিনাশ সাবলে এবং মহিলাদের হার্ডেল সেনসেশন জ্যোতি ইয়ারাজির মতো শীর্ষ নাম রয়েছে৷  

এবার প্রথম ভারতীয় ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশ নিয়েছে। পুরুষ এবং মহিলা উভয় দলই প্রতিযোগিতায় অংশ নেবে। সেই সঙ্গে ফুটবল এবং হকিতেও খেলছে ভারত। শুটিং স্কোয়াডের মনু ভাকর এবং রুদ্রাংশ পাতিল ভাল খেলবে বলে আশা করা যাচ্ছে।

ভারোত্তোলক মীরাবাই চানু এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দুই অলিম্পিক পদক বিজয়ী, হ্যাংঝৌতেও প্রতিযোগিতায় থাকবেন এবং সেই সঙ্গে তিরন্দাজ বিশ্ব চ্যাম্পিয়ন অদিতি গোপীচাঁদ স্বামী এবং ওজাস প্রভিন দেওতালকেও দেখা যাবে প্রতিযোগিতায়।

পদক ছাড়াও, হ্যাংঝৌতে ৭৪টি প্যারিস ২০২৪ অলিম্পিক কোটা রয়েছে – তিরন্দাজিতে ছ’টি, আর্টিস্টিক সাঁতারে ১০টি, বক্সিংয়ে ৩৪টি, ব্রেকিংয়ে দু’টি, হকিতে ১০টি, আধুনিক পেন্টাথলনে ৬টি, টেনিসে দু’টি এবং ওয়াটার পোলোতে দু’টি।  

এখনও অবধি এশিয়ান গেমস ২০২৩-এ ভারত মোট ২০টি পদক জিতেছে, রইল সেই তালিকা:

এশিয়ান গেমস ২০২৩: ভারতীয় পদক বিজেতা

১। শুটিং (আশি চৌকসি, মেহুলী ঘোষ, রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল দল, রুপো।

২। রোয়িং (অর্জুন লাল জাট এবং অরভিন্দ সিং): পুরুষ লাইটওয়েট ডবলস স্কাল, রুপো।

৩। রোয়িং (বাবু লাল যাদব এবং লেখ রাম): পুরুষ জুটি, ব্রোঞ্জ।

৪। রোয়িং (নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতেশ কুমার, চরণজিৎ সিং, জাসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার, আশিস, ডিইউ পাণ্ডে): পুরুষ আট, রুপো।

৫। শুটিং (রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল, ব্রোঞ্জ।

৬। শুটিং (রুদ্রাংশ পাতিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, দিব্যাংশ পানওয়ার): পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল টিম), সোনা।

৭। রোয়িং (জসবিন্দর সিং, ভিম সিং, পুনিত কুমার, আশিস): পুরুষ চার, ব্রোঞ্জ।

৮। রোয়িং (পারমিন্দর সিং, সাতনাম সিং, জাকার খান, সুখমিত সিং): পুরুষ চার, ব্রোঞ্জ।

৯। শুটিং (ঐশ্বর্য প্রতাপ সিং তোমার): পুরুষ ১০ মিটার রাইফেল, ব্রোঞ্জ।

১০। শুটিং (বিজয়বীর সিধু,আদর্শ সিং, অনিশ ভানবালা): পুরুষ ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল দল, ব্রোঞ্জ।

১১। ক্রিকেট (ভারতীয় ক্রিকেট দল): ভারতীয় মহিলা ক্রিকেট দল, সোনা।

১২। সেলিং (নেহা ঠাকুর): মেয়েদের ডিঙ্গি- আইএলসি৪, রুপো।

১৩। সেলিং (ইবাদ আলি): পুরুষদের উইন্ডসার্ফার-আরএস:এক্স, ব্রোঞ্জ।

১৪। ইকুয়েস্ট্রিয়ান (সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদ্দা এবং অনুশ আগরওয়াল): ইকুয়েস্ট্রিয়ান দলগত বিভাগ, সোনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *