অলস্পোর্ট ডেস্ক: বুধবার এশিয়ান গেমস ২০২৩-এর শুরুটা দারুণভাবে হল ভারতের। ভারতীয় শ্যুটাররা আগেও সাফল্য দিয়েছেন আবার তাঁদের হাত ধরে এল সোনা। এবার মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতে নিলেন মনু ভাকর, এশা সিং এবং রিদম সাংওয়ান। মনু, এশা এবং রিদম পোডিয়াম ফিনিশ করতে মোট ১৭৫৯ পয়েন্ট তুলে নিয়েছিলেন। চলতি গেমসে শুটিংয়ে ভারতের জন্য এটি ছিল দ্বিতীয় সোনা। অন্যদিকে টিম ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও ভারতকে সোনা এনে দিলেন সিফ্ট কৌর সামরা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন সিঙ্গলসে সোনার শুট করলেন তিনি। আর সেই সঙ্গে ভারতের ঘরে এল পঞ্চম সোনা।
মনু ভাকর ৯৮ পয়েন্টের সঙ্গে শেষ র্যাপিড ফায়ার কোয়ালিফিকেশন রাউন্ডেও শীর্ষে শেষ করেছিলেন। দারুণ ছন্দে ছিলেন পুরো সময়টাই তিনি। দ্বিতীয় স্থানে থাকা চিনারা ১৭৫৬-এর সঙ্গে রুপো জিতে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার শুটাররা ১৭৪২-এর মোট স্কোর নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে।
সোনা জয়ের কিছুক্ষণ পরেই মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে রুপো জিতে বাজিমাত করেছে ভারতীয় শুটারদের আরও একটি দল। দুর্দান্ত পারফর্ম্যান্স করে অল্পের জন্য সোনা হাতছাড়া করে এই দল। আশি চৌকসে, মানিনি কৌশিক এবং সিফ্ট কৌর সামরা মোট ১৭৬৪ পয়েন্ট শুট করে পডিয়ামে দ্বিতীয় স্থান অধিকার করেন। এখানে ১৭৭৩ পয়েন্ট করে সোনা জেতে চিন। যেখানে দক্ষিণ কোরিয়া ১৭৫৬ মোট স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছে।
সামরা এবং চৌকসি যথাক্রমে দ্বিতীয় এবং ষষ্ঠ স্থান অর্জন করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন, যেখানে কৌশিক ১৮তম স্থান অর্জন করে ব্যক্তিগত ইভেন্টে হেরেছিলেন। সিফট মোট ৫৯৪ স্কোর করে বাছাইপর্বের যুগ্ম নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেন। এছাড়া ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পান আশি চৌকসি।
কৌশিক বলেন, “আমি আমার সতীর্থদের জন্য খুশি এবং আমরা দলগতভাবে রুপো পেয়েছি। আমি এই মুহূর্তে শুধু ইতিবাচক দিকে মনোযোগ দিচ্ছি।
“অন্তত আমার কাছে দেখানোর মতো একটা মেডেল আছে। আমি খালি হাতে ফিরছি না, তাই আমি এটা নিয়ে খুশি। আমি আমার দেশ নিয়ে, আমার সতীর্থদের নিয়ে, আমার স্টাফদের নিয়ে এবং আমাদের সঙ্গে কাজ করা সমস্ত মানুষদের নিয়ে খুশি।” তার প্রতিযোগিতার পর তার কান্না খুশির নাকি দুঃখের কান্না সে বিষয়ে তিনি বলেন, “দুটোই। আমি আমার দলের জন্য এবং আমার দেশের জন্য খুশি, তবে আমার নিজের উপর কাজ করা দরকার। মিশ্র অনুভূতি রয়েছে কিন্তু আমি শুধু ফোকাস করছি এই মুহূর্তে ইতিবাচক দিকে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
