Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা সিডনিতে যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্তি পেলেন। আদালতের বাইরে এসে তিনি বলেন, “আবার ক্রিকেট খেলার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না”। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার কয়েক ঘণ্টা পর গত বছরের নভেম্বরে ৩২-এর এই ব্যাটসম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সিডনি অপেরা হাউসের কাছে একটি বারে একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন। ওই মহিলার সম্মতি ছাড়াই যৌন নিপীড়নের অভিযোগে প্রাথমিকভাবে অভিযুক্ত হন তিনি। তার নামে মোট চারটি যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ মে মাসে বাতিল করা হয়েছিল। সিডনির নিউ সাউথ ওয়েলস ডিস্ট্রিক্ট কোর্টের দেওয়া একটি নথি অনুসারে জানা গিয়েছে বাকি গণনাতে বিচারক সারাহ হুগেট তাঁকে দোষী সাব্যস্ত করতে পারেননি।

গুনাথিলাকা আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, “গত ১১ মাস আমার জন্য সত্যিই কঠিন ছিল। সবাই আমাকে বিশ্বাস করেছিল, এটাই আমার কাছে অনেক। আমি খুশি যে আমার জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। আমি ফিরে গিয়ে আবার ক্রিকেট খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

অস্ট্রেলিয়ান পাবলিক ব্রডকাস্টার এবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউটররা যুক্তি দিয়েছিলেন যে ওই মহিলা সুরক্ষিত যৌনতায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু গুনাথিলাকা তাঁকে প্রতারণা করেন। এবং সম্মতি ছাড়াই অরক্ষিত যৌন মিলনে লিপ্ত হন। কিন্তু বিচারক জানিয়েছেন ওই সময় কী ঘটেছিল তার স্পষ্ট স্মৃতি ওই মহিলার নেই।

২০১৫- তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল গুনাথিলাকার। তিনি আটটি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন। অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কা ক্রিকেট তাঁকে বরখাস্ত করে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *