Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তান দল

অলস্পোর্ট ডেস্ক: ভিসা সমস্যা কাটিয়ে বুধবার হায়দরাবাদে এসে পৌঁছেছে বাবর আজমরা। দীর্ঘ সাত বছর পর আবার ভারতে খেলবে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমসহ পাকিস্তান দল-কে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয় গতকাল। ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল। বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটাররা সেই অভ্যর্থনার কথা সোশ্যাল মিডিয়ায় লিখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের থাকা, খাওয়ায় কো‌নওরকম খামতি রাখছে না ভারত। একজন ক্রীড়াবিদের ডায়েট মেনে খাওয়াদাওয়া করা প্রয়োজনীয়। পাকিস্তানের খেলোয়াড়দের যাতে খাওয়ায় কোনওরকম সমস্যা না হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। হায়দরাবাদে ডায়েট চার্ট অনুযায়ী রান্না করা হচ্ছে বাবরদের জন্য।

ইতিমধ্যেই পাকিস্তান দল জোরকদমে অনুশীলনে নেমে পড়েছে। শুক্রবার তাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ আছে। ভারতে পাকদলের প্রশিক্ষণ সেশন যেমন ভাল কাটছে, তেমনভাবেই তাদের যে খাবার পরিবেশন করা হচ্ছে, তাতেও তাঁরা সন্তুষ্ট হয়েছেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের জন্য ভারতে গরুর মাংস উপলব্ধ না থাকায়, পাকিস্তান তাদের প্রতিদিনের ডায়েটে প্রোটিনের জন্য মুরগি, পাঁঠার মাংস এবং মাছ পাবে। পিটিআই জানিয়েছে, দলের ডায়েট চার্টে রয়েছে গ্রিলড ল্যাম্ব চপ, মটন কারি, জনপ্রিয় বাটার চিকেন এবং গ্রিলড ফিশ।

পিটিআই রিপোর্ট অনুসারে, কার্বোহাইড্রেট গ্রহণের জন্য, পাকিস্তান দল স্টেডিয়াম ক্যাটারারের কাছে বাসমতি চালের সাদা ভাত, বোলোনিজ সসের স্প্যাগেটি, এবং নিরামিষ পোলাও চেয়েছে। যেহেতু পাকিস্তান দল প্রায় দুই সপ্তাহ ধরে এখানে থাকবে তাদের চিট মিল হিসাবে খাবারের মধ্যে বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানিও অন্তর্ভুক্ত থাকতে পারে। সবমিলিয়ে এটি বাবর এবং তাঁর দলের জন্য একটি স্মরণীয় সফর হতে চলেছে ভারতে।

সূচি অনুযায়ী, ওডিআই বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দলের বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতে। শুক্রবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর বাবরের দল মঙ্গলবার দ্বিতীয় অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

এরপর, ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ওডিআই ম্যাচ খেলবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *