অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার হ্যাংঝৌ এশিয়ান গেমস ২০২৩-এ অশ্বারোহন ইভেন্টে ভারতের অনুশ আগরওয়াল আরেকটি পদক জিতে নিলেন। তিনি ড্রেসেজ ইনডিভিজুয়াল ইন্টারমিডিয়েট ফ্রিস্টাইল ইকুয়েস্ট্রিয়ানে ১-এ ৭৩.০৩০ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেন। অশ্বারোহনে এটি ভারতের জন্য প্রথম ব্যক্তিগত পদক। মালয়েশিয়ার ফাথিল মাহামাদ ৭৫.৭৮০ স্কোর নিয়ে সোনা এবং হংকংয়ের জ্যাকুলিন উইং ইং ৭৩.৪৫০ স্কোর নিয়ে রুপো জিতেছেন। ভারতীয় রাইডার হৃদয় ছেদ্দাও পদক ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু পরে তিনি বাদ পড়েন।
প্রথমে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে হৃদয় মোট ৭৩.৮৮৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিলেন। যেখানে অনুশ-ইটিআরও ৭১.৭০৬- এর মোট স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিলেন। অন্যদিকে ফাইনালে ওঠার জন্য দিব্যকৃতি সিংও ছিলেন কিন্তু যোগ্যতা অর্জনের নির্ধারিত নম্বরের থেকে বেশ কিছুটা কম ছিল তাঁর। তিনি ৬৭.৬৭৬ মোট স্কোর নিয়ে ১১তম স্থানে শেষ করেছিলেন।
এর আগে অনুশ,হৃদয়,দিব্যকৃতি এবং সুদীপ্তিকে নিয়ে গঠিত ভারতীয় দল ড্রেসেজে সোনা জেতার জন্য ২০৯.২০৫-এর বিরাট স্কোর করেছিল ।
অনুশ আগরওয়াল এবং তাঁর ঘোড়া ইটিআরও সর্বোচ্চ স্কোর করেছেন ৭১.০৮৮ এবং হৃদয় ছেদ্দা-এমেরাল্ড স্কোর করেছেন ৬৯.৯৪১। দিব্যকৃতি সিং-অ্যাড্রেনালিন ফিরদোদের স্কোর ৬৮.১৭৬। সুদীপ্তি হাজেলা-চিনস্কি স্কোর করেছেন ৬৬.৭০৬।
ভারত ২০৯.২০৫ স্কোর নিয়ে শেষ করেছে যা দ্বিতীয় স্থানে থাকা চিনের ২০৪.৮৮২ স্কোরের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। অনুশ আগরওয়াল ৭১.০৮৮ স্কোর নিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। এবং হৃদয় ৬৯.৯৪১ স্কোর করেছেন এবং দিব্যকৃতি ৬৮.১৭৬ স্কোর করেছেন। তাঁরা নিশ্চিত করেছেন যে আর কোনও দল তাদের সম্মিলিত স্কোরের ধারে কাছেও নেই।
বৃহস্পতিবার স্কোয়াশ ইভেন্টের সেমিফাইনালে যাওয়ার পর ভারতীয় পুরুষ ও মহিলা দল এশিয়ান গেমসে নিজেদের পদক নিশ্চিত করেছে। পুরুষ দল তার শেষ পুল টাইতে নেপালকে ৩-০ গোলে হারালেও, মহিলারা তাদের শেষ পুল বি ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-৩ হারে। উভয় দলই তাদের নিজ নিজ পুলে শীর্ষ দু’টি স্থান দখল করে সেমিফাইনালে পৌঁছে যায়। যার ফলে তাদের অন্তত একটি ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গিয়েছ ইতিমধ্যে। ভারতীয় মহিলা দল অভিজ্ঞ জোশনা চিনাপ্পা ২১ মিনিটে সুব্রামানিয়াম শিবসাঙ্গারির কাছে ৬-১১, ২-১১, ৮-১১-এ পরাজিত হয়ে দিন শুরু করেছিলেন।
এদিন এশিয়ান গেমসে টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারকা ভারতীয় প্যাডলার মনিকা বাত্রা, শরথ কমল এবং জি সাথিয়ান। রোহন বোপন্না এবং রুতুজা ভোসলে মিক্সড ডবলসে সেমিফাইনালে প্রবেশ করেছে এবং পদক নিশ্চিত করেছে। এর আগে, রামকুমার রামনাথন/সাকেথ মাইনেনি ভারতকে অন্তত একটি রুপো নিশ্চিত করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
