Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: হ্যাংঝৌ এশিয়ান গেমস ২০২৩ শুটিংয়ে ভারতীয় দলের সাফল্যের দৌঁড় চলছেই। শুক্রবার রেকর্ড করলেন ভারতের ১৭ বছর বয়সী পলক। সোনা তো জিতলেনই তবে সেটা জিতলেই রেকর্ড ভেঙে। অন্যদিকে একই ইভেন্টে রুপো জিতলেন ১৮ বছর বয়সী এশা সিং। শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের ব্যক্তিগত ফাইনালে ভারতের জোড়া পদকে উচ্ছ্বসিত গোটা দেশ। ২৪২.১ পয়েন্টের ব্যক্তিগত স্কোর নিয়ে, পলক শুধু সোনা জেতেননি, বরং তাঁর বিভাগে একটি নতুন এশিয়ান গেমস রেকর্ডও তৈরি করেছেন, যা ২০১৮ থেকে চিনের দখলে ছিল।

এশা ২৩৯.৭ পয়েন্ট নিয়ে রুপো জেতেন, হ্যাংঝৌতে শুটারদের তালিকায় চতুর্থ পদক নিয়ে পদক জয়ের দৌঁড় অব্যাহত রেখেছে ভারত। এর সঙ্গে ভারতের শ্যুটিং পদক সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

এখন, ভারতের দখলে রয়েছে আটটি সোনা, ১১টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ পদক-সহ এশিয়ান গেমস ২০২৩-এ মোট ৩০টি পদক রয়েছে৷ এর আগে, পুরুষদের ত্রয়ী স্বপ্নিল কুসল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর এবং অখিল শেওরান শুক্রবার ৫০ মিটার রাইফেল পুরুষদের থ্রিপি ইভেন্টে সোনা জেতে।

১৭৬৯ পয়েন্ট নিয়ে, টিম ইন্ডিয়া সোনা জিতেছে। ১৭৬৩ পয়েন্টে রুপো এবং ১৭৪৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। ভারত গত বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে থাকা ১৭৬১-এর বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছে।

এর আগে, এশা সিং, পলক এবং দিব্যা সুব্বারাজুর শুটিং ত্রয়ী শুটিংয়ে দেশের অপ্রতিরোধ্য দৌঁড় অব্যাহত রেখেছে। তাঁরা শুক্রবার এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল পিস্তল দলের ফাইনালে রুপো জিতে নিয়েছে।

মোট ১৭৩১ পয়েন্ট নিয়ে, ভারত এই সাফল্য পেয়েছে। সোনা থেকে মাত্র পাঁচ পয়েন্ট পিছনেই শেষ করতে হয়েছে ভারতকে। ১৭৩৬ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে চিন। চাইনিজ তাইপেই ১৭২৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে।

এর আগে বৃহস্পতিবার, সরবজ্যোত সিং, শিবা নারওয়াল এবং অর্জুন সিং চিমা বৃহস্পতিবার হ্যাংঝৌ এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলে ভারতের জন্য আরেকটি সোনা জিতেছিল। ভারতের পয়েন্ট ছিল ১৭৩৪। রুপোজয়ী চিনের পয়ে‌ন্ট ১৭৩৩ এবং ভিয়েতনাম ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *