অলস্পোর্ট ডেস্ক: দোরগোড়ায় দাঁড়িয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ । অক্টোবর ৫ থেকে শুরু হবে বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দেশ। ইতিমধ্যেই সব দেশ ঘোষণা করে দিয়েছে তাঁদের বিশ্বকাপ দল। তার মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়া দল ঘোষণা করে দেওয়ার পরেও শেষ বেলায় কিছু পরিবর্তন করেছে। অক্ষর প্যাটেলের পরিবর্তে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চোটের কারণে দল থেকে সরতে হয়েছে অক্ষরকে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নিজের অসাধারণ পারফর্মেন্স দিয়ে অস্ট্রেলিয়ান বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন মার্নাস লাবুশাগনে। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের সুচনা ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত, আগামী ৮ অক্টোবর চেন্নাই-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ সফর শুরু করবে।
দেখে নেওয়া যাক বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দেশের দল:
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ত্রাভিস হেড, মার্নাস লাবুশাগনে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।
ইংল্যান্ড দল: জোস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সলমন আলি আঘা, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হ্যারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, মিচ সাঁতনার, ইশ সোধি, টিম সাউদি, উইল তরুণ।
দক্ষিণ আফ্রিকা দল: তাম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আন্দেল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রসি ভ্যান দার দুসেন, লিজাদ উইলিয়ামস।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, লাহিরু কুমারা, দিমুথ করুনারাত্নে, সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালেজ,কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, দুশান হেমান্থা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শাক মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, ফজলহক ফারুকি, আবদুল রহমান, নবীন উল হক।
নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমেদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
