Cart Total Items (0)

Cart

All Sports India
ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ এশিয়ান গেমস ২০২৩-এ দলের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে সৌদির বিরুদ্ধে সুনীল ছেত্রীর দল গেমসে টিকে থাকার জন্য শেষ অবধি লড়াই চালিয়ে যায়। তবুও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। রাউন্ড অফ সিক্সটিনে সৌদি আরবের কাছে হেরে যায় ভারত। ০-২ ব্যবধানে সৌদি জিতে নেয় এদিনের ম্যাচ। স্টিম্যাচ বিশ্বাস করেন যে ফলাফল আরও খারাপ হতে পারত। এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। তাছাড়াও নির্দিষ্ট কিছু ফুটবলার ছাড়া নিয়ে ক্লাবগুলির সঙ্গে বচসাও হয়েছিল। ফলস্বরূপ দল নির্বাচনে অনেকটাই সময় লেগে গিয়েছিল এবং নির্বাচিত খেলোয়াড়রা চিন সফরের আগে একসঙ্গে অনুশীলন করার সুযোগটুকু পায়নি।

“এই টুর্নামেন্ট থেকে অনেক বড় শিক্ষা নিলাম, দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমরা আমাদের ফুটবলারদের সুস্থভাবে না পেলে আমাদের আর কোথাও পাঠাবেন না। এছাড়াও আপনারা যদি আমাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সময় না দিতে পারেন তবে আমাদের পাঠাবেন না। এখানে আসার পর জানতে পেরেছিলাম দলে কারা আছে। তবুও আমরা এটাকে ভালোভাবে নিয়েছিলাম। ভারতীয় ভক্তদের আমাদের ছেলেদের নিয়ে গর্ব করা উচিত। তারা কোনওরকম প্রস্তুতি ছাড়াই এখানে খেলতে এসেছে। শুধু তাই নয় তাঁরা একটা অনুশীলন ম্যাচও একসঙ্গে খেলার সুযোগ পায়নি,’’ এক সংবাদ মাধ্যমকে বলেছেন স্টিম্যাচ।

শক্তিশালী সৌদি আরব তাদের সেরা ফর্মে না খেলতে পারলেও ভারতের জন্য তাদের দল যথেষ্টই শক্তিশালী ছিল। তারা ২-০ গোলে ভারতকে হারিয়ে পুরুষ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে সফল হয়েছে।

সৌদি দলের দাপট নিয়ে এদিনের ম্যাচে কোনও সন্দেহের জায়গাই ছিলনা। রোনাল্ডোর সতীর্থ, সৌদির ফরওয়ার্ড মহম্মদ খলিল মারানের ৫১ এবং ৫৭ মিনিটে করা জোড়া গোলেই ম্যাচের ফল হয়ে যায়। এরপরই সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলের অভিযান শেষ হয় এশিয়ান গেমসে।

তবে, ইগর স্টিমাচের খেলোয়াড়রা এত প্রতিকুলতা সত্ত্বেও নিজের সেরা পার্ফম্যান্স দিয়ে খেলেছিলেন। তাই তাঁদের মাথা নিচু হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *