Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য আফগানিস্তানের একজন বক্সারকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে খেলা থেকে। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি বা আইটিএ জানিয়েছে, এটি ইভেন্টে প্রথম ডোপিংয়ের ঘটনা। ৩৭ বছর বয়সী মহম্মদ খাইবার নুরিস্তানি, যিনি সোমবার হ্যাংঝৌতে ৭১ কেজি ওয়েট বিভাগের প্রাথমিক রাউন্ডে পরাজিত হয়েছিলেন। আইটিএ জানিয়েছে, তাঁর ডোপিং টেস্টে দু’টি নিষিদ্ধ পদার্থ মিলেছে। উভয়ই অ্যানাবলিক স্টেরয়েড ছিল। বক্সারকে তাঁর ম্যাচের চার দিন আগে পরীক্ষা করা হয়েছিল তবে পজিটিভ রেজাল্ট আসতে সময় লাগে।

‘‘আইটিএ দ্বারা তাঁর নমুনা সংগ্রহ করা হয় এশিয়ান গেমসের পূর্বে একটি অ্যান্টি-ডোপিং টেস্টে যা ২১ সেপ্টেম্বর ২০২৩-এ করা হয়,’’ আইটিএ বৃহস্পতিবার বলেছে।

‘‘অ্যাথলিটকে এই বিষয়ে জানানো হয়েছে এবং তাঁকে সাময়িকভাবে গেমস থেকে বাতিল করা হয়েছে। ‘বি’-নমুনা বিশ্লেষণের অনুরোধ করার অধিকার তাঁর আছে,’’ সংস্থা জানায়।

এই সপ্তাহের শুরুতেই, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অ্যান্টি ডোপিং কমিটির একজন উপদেষ্টা মানি জেগাথেসান সতর্ক করে দিয়েছিলেন যে গেমসে ড্রাগ প্রতারণা করা হলে তাঁকে বাদ দেওয়া হবে টুর্নামেন্ট থেকে।

‘‘এই গেমসে অংশগ্রহণকারী প্রতিটি ক্রীড়াবিদকে অবশ্যই জানতে হবে যে তাদের যে কোনও সময় বাছাই করা হতে পারে। এটি আমাদের একটি সুস্থ ইভেন্ট নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ।’’ জেগাথেসান সতর্ক করে বলেছিলেন।

১৯তম এশিয়ান গেমসে প্রায় ১২,০০০ অ্যাথলিট রয়েছে, অলিম্পিকের তুলনায় বেশি প্রতিযোগী এবং জেগাথেসান স্বীকার করেছেন যে তাদের সবাইকে পরীক্ষা করা অসম্ভব।

পরিবর্তে, তারা বেশি করে জোর দেবে তাদের প্রতি যারা বিশ্ব বা এশিয়ান রেকর্ড ভাঙবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *