Cart Total Items (0)

Cart

All Sports
মহামেডান স্পোটিং দল

অলস্পোর্ট ডেস্ক: টানা তিনবার কলকাতা লিগ জিতে জয়ের হ্যাটট্রিক করল মহমেডান স্পোর্টিং। কিশোর ভারতী স্টেডিয়ামে শুক্রবার সুপার সিক্সের ম্যাচে ২-০ গোলে মোহনবাগা‌নকে হারিয়ে দিল সাদা-কালো শিবির। রেমসাঙ্গা এবং ডেভিডের গোলে জয় আসে দলে। এই নিয়ে ১৪বার কলকাতা লিগের খেতাব নিজেদের নামে করল মহামেডান।

মহমেডান তো ইতিহাস তৈরি করল আরও একবার। কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল সাদা-কালো ব্রিগেড। কিন্তু লিগের মাঝ পথে চ্যাম্পিয়ন নির্দিষ্ট হয়ে যাওয়ায় লিগের কি আর গুরুত্ব থাকবে? প্রশ্ন একটা থাকছেই। এখনও ঢের বাকি লিগ। সবে সুপার সিক্সের খেলা শুরুই হয়েছে আর তাতেই চ্যাম্পিয়ন মহমেডান।

লিগের শুরু থেকেই ভাল পারফর্ম করছিল সাদা-কালো দল। এদিনও তার অন্যথা হল না। মোহনবাগানকে গোটা সময় দমিয়ে রাখল তাঁরা। ম্যাচ শুরুর ১২ মিনিটের মাথাতেই কর্ণার থেকে জালে বল জড়িয়ে দেন রেমসাঙ্গা। গোল খাওয়ার পর মোহনবাগান কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও মহমেডানের আক্রমণ ক্রমশ তাদের দমিয়ে রাখে। ২১ মিনিটে পুনরায় গোল করার সুযোগ পায় মহমেডান। তন্ময় ঘোষ পাস দেন বিকাশকে, তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে রেমসাঙ্গা শট মারার চেষ্টা করেন কিন্তু তা বারের উপর দিয়ে বেরিয়ে যায় এবং গোল হয় না।

৩৮ মিনিটে আবার দ্বিতীয় গোল করে মহমেডান। গোলটি করেন ডেভিড। সবুজ-মেরুন শিবিরের বক্সে ঢুকে পড়েন ডেভিড এবং দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। কলকাতা লিগে ১৭টি ম্যাচ খেলে মোট ২১টি গোল করেছেন ডেভিড। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

দ্বিতীয়ার্ধে আর গোল সংখ্যা বাড়েনি। সবুজ-মেরুন শিবিরের মধ্যেও গোল শোধ করার কোনওরকম আক্রমণাত্মক প্রবণতা চোখে পড়েনি তেমন। তারা রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল গোটা ম্যাচে। ম্যাচের শেষের দিকে সুহেল ভাট একটি সহজ সুযোগ হারান। এরপর ম্যাচ জিতে জয়ের উৎসবে মাতে মহমেডান শিবির।

এর আগে ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত টানা পাঁচবার কলকাতা লিগ জিতেছিল মহামেডান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *